বেহাল রাস্তার হাল ফেরাতে উদ্যোগ দুর্গাপুরে! ৪৩ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লীতে প্রায় ৩৬ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা সংস্কারের কাজের উদ্বোধন করলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই।
কাজ শুরুর আগে স্থানীয় মন্দিরে পুজো দিয়ে সংস্কার কাজের সূচনা করেন বিধায়ক।
প্রবল নিম্নচাপ ও টানা বর্ষণে দুর্গাপুর শিল্পাঞ্চলের একাধিক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই পরিস্থিতিতে সুকান্তপল্লীর বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে এই উদ্যোগ।
প্রায় ৯০০ মিটার দীর্ঘ এবং বর্তমানে ১২ ফুট চওড়া রাস্তাটি সংস্কারের পর আরও এক ফুট বাড়িয়ে ১৩ ফুট করা হবে বলে জানানো হয়েছে।
রাস্তার উন্নয়নের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে বলে আশা স্থানীয়দের।