ভাদ্র সংক্রান্তির দিন বিশ্বকর্মা পুজোর ঢাকের কাঠি পড়ার সাথে সাথে বাঙালির দুর্গাপূজা উৎসবের সূচনা হয়ে যায়। মহালয়ার পিতৃপক্ষের অবসানে মাতৃপক্ষের সূচনা হয়। দুর্গাপূজা লক্ষ্মী পূজা কালী পূজা ছট পূজা জগদ্ধাত্রী পূজা ও উৎসব চলতেই থাকে। এই সময়ে বাঙালি গৃহস্থ যেমন মেতে ওঠে আনন্দে তেমনি প্রশাসনিক পুলিশ কর্তারা সর্বান্তকরণে চেষ্টা করেন নিরাপত্তা শান্তি শৃঙ্খলায় উৎসবের মরশুম যেন বিষাদের ছায়া ঘনিয়ে না আসে। তাই পূজা সংগঠন গুলির সঙ্গে সমন্বয়ে বৈঠকের আয়োজন হয় প্রতিবছর। আসানসোলে এই সমন্বয়ে বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোলের দুই বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ও অগ্নিমিত্রা পাল । কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় জানান যে প্রশাসনিক বাড়াবাড়িতে কোন পুজো বন্ধের পক্ষপাতী নন তিনি। আবার একথাও বলেন যে পুলিশ প্রশাসনের সঙ্গে পূজার সংগঠনগুলি যেন সহযোগিতা করে প্রতি মুহূর্তে।
প্রশাসনের সম্বনয় বৈঠকে মন্ত্রী ও বিধায়ক!
প্রশাসনের সম্বনয় বৈঠকে মন্ত্রী ও বিধায়ক!
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
প্রশাসনের সম্বনয় বৈঠকে মন্ত্রী ও বিধায়ক! — ছবি: নিউজ১।