বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
Dial 112 নতুন গাড়ি পেল NTS থানা!! দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় !! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 বিশ্ব ফার্মাসিস্ট দিবস ও জাতীয় ফার্মেসি সপ্তাহ উদযাপন !! উৎসবী মরশুমে সীমান্তে কঠোর নজরদারি পুলিশের! হাতে সংবিধান, মুখে প্রতিবাদের স্লোগান! সিটি সেন্টারে কংগ্রেসের মিছিল ! বেনাচিতির চুরি-কাণ্ডে পুলিশের বড় সাফল্য! কলকাতা থেকে গ্রেফতার ২ ! পুরনো জলাশয়ে হঠাৎ মাছের মৃত্যু! বিষ বা রাসায়নিক মেশানোর অভিযোগ ! 'সেবা সেতু অভিযান', ভিড় উপচে পড়ল উৎসুক মানুষের ! পঞ্চায়েতের প্রথম গ্রামসভা,পানীয় জল ও নিকাশি সমস্যা সমাধানে আশ্বাস! Dial 112 নতুন গাড়ি পেল NTS থানা!! দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় !! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 বিশ্ব ফার্মাসিস্ট দিবস ও জাতীয় ফার্মেসি সপ্তাহ উদযাপন !! উৎসবী মরশুমে সীমান্তে কঠোর নজরদারি পুলিশের! হাতে সংবিধান, মুখে প্রতিবাদের স্লোগান! সিটি সেন্টারে কংগ্রেসের মিছিল ! বেনাচিতির চুরি-কাণ্ডে পুলিশের বড় সাফল্য! কলকাতা থেকে গ্রেফতার ২ ! পুরনো জলাশয়ে হঠাৎ মাছের মৃত্যু! বিষ বা রাসায়নিক মেশানোর অভিযোগ ! 'সেবা সেতু অভিযান', ভিড় উপচে পড়ল উৎসুক মানুষের ! পঞ্চায়েতের প্রথম গ্রামসভা,পানীয় জল ও নিকাশি সমস্যা সমাধানে আশ্বাস!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

তপবন সিটিতে নিরাপত্তা নিয়ে বৈঠক, বিল্ডারদের বিরুদ্ধে ক্ষোভ বাসিন্দাদের!!

তপবন সিটিতে নিরাপত্তা নিয়ে বৈঠক, বিল্ডারদের বিরুদ্ধে ক্ষোভ বাসিন্দাদের!!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

পুজোর আগে বড় আবাসনগুলিতে নিরাপত্তা জোরদার করতে বিশেষ উদ্যোগ কাঁকসা থানার পুলিশের। দুর্গাপুরের বামুনাড়ার তপবন সিটিতে শুরু হয়েছে নজরদারি ও সচেতনতা অভিযান।

প্রায় ৮০টি বহুতলে তিন হাজার মানুষের বসবাস। এই আবাসনের সোসাইটির সভাপতি ও সম্পাদকদের নিয়ে বৈঠক করেন কাঁকসা থানার ইন্সপেক্টর সন্দীপ দাস। উপস্থিত ছিলেন মলানদিঘি পুলিশ ফাঁড়ির আধিকারিক চন্দন মিশ্র-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

বৈঠকে সিদ্ধান্ত, নতুন ভাড়াটিয়াদের পরিচয়পত্র ও প্রয়োজনীয় তথ্য সোসাইটির পাশাপাশি পুলিশকেও জমা দিতে হবে। এই দায়িত্ব পালন করতে হবে সোসাইটির সভাপতি বা সম্পাদককে। এ বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করা হবে।

কোনও অপরিচিত ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে দ্রুত পুলিশকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, আবাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দারা। প্রতিটি টাওয়ারে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী না থাকা এবং প্রধান গেটে সার্বক্ষণিক নিরাপত্তারক্ষী রাখার দাবি জানান তাঁরা।

বাসিন্দাদের অভিযোগ, নিরাপত্তার দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না বিল্ডাররা। পুজোর আগেই বিল্ডারদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছে পুলিশ।

পাশাপাশি, সাইবার প্রতারণা-সহ বিভিন্ন অপরাধ থেকে সতর্ক থাকতে আবাসিকদের, বিশেষ করে প্রবীণদের, পরামর্শ দেওয়া হয়েছে।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর