বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩২°C (মেঘাচ্ছন্ন)
জরুরি খবর
কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর সাতসকালে কলকাতার বিভিন্ন জায়গায় হানা ইডির! চিটফান্ড প্রতারণা মামলায় অন্তত ৬ ঠিকানায় তল্লাশি কেন্দ্রীয় সংস্থার UPI য়ে ২ হাজারের উপরে ব্যবসায়িক লেনদেনে বসল মাশুল! কাদের দিতে হবে? কবে থেকে গুনতে হবে বাড়তি অর্থ? দূর্গাপুজো কমিটি গুলির সঙ্গে প্রশাসনিক বৈঠক কোক ওভেন থানার ! নবান্নের নির্দেশে পুলিশে পদোন্নতি ও বড়সড় বদলি!! দুর্গাপূজা উপলক্ষে কাঁকসায় প্রশাসনিক সমন্বয় সভা!!! কলকাতা হাইকোর্টে ঘুষ মামলায় ছ'মাসের জন্য রক্ষাকবচ পেলেন সাংসদ কীর্তি আজাদ!! কুলটিতে দুর্গাপুজো সমন্বয় বৈঠক ও সাইবার সচেতনতায় পুলিশের নির্দেশ! উৎসবী মরশুমে বীরভূম জেলা পুলিশে ঘটানো হল বড়সড় রদবদল!! অটো-টোটোর দৌরাত্ম্য ! প্রশাসনের দ্বারস্থ মিনিবাস মালিকরা!! কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর সাতসকালে কলকাতার বিভিন্ন জায়গায় হানা ইডির! চিটফান্ড প্রতারণা মামলায় অন্তত ৬ ঠিকানায় তল্লাশি কেন্দ্রীয় সংস্থার UPI য়ে ২ হাজারের উপরে ব্যবসায়িক লেনদেনে বসল মাশুল! কাদের দিতে হবে? কবে থেকে গুনতে হবে বাড়তি অর্থ? দূর্গাপুজো কমিটি গুলির সঙ্গে প্রশাসনিক বৈঠক কোক ওভেন থানার ! নবান্নের নির্দেশে পুলিশে পদোন্নতি ও বড়সড় বদলি!! দুর্গাপূজা উপলক্ষে কাঁকসায় প্রশাসনিক সমন্বয় সভা!!! কলকাতা হাইকোর্টে ঘুষ মামলায় ছ'মাসের জন্য রক্ষাকবচ পেলেন সাংসদ কীর্তি আজাদ!! কুলটিতে দুর্গাপুজো সমন্বয় বৈঠক ও সাইবার সচেতনতায় পুলিশের নির্দেশ! উৎসবী মরশুমে বীরভূম জেলা পুলিশে ঘটানো হল বড়সড় রদবদল!! অটো-টোটোর দৌরাত্ম্য ! প্রশাসনের দ্বারস্থ মিনিবাস মালিকরা!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

পানীয় জলের দাবিতে কুলটিতে পথ অবরোধ স্থানীয় মহিলাদের!!

পানীয় জলের দাবিতে কুলটিতে পথ অবরোধ স্থানীয় মহিলাদের!!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

ভোট আসে, ভোট যায়, কিন্তু আসানসোল মহকুমার শতাব্দী প্রাচীন জল সমস্যার সমাধান কোন সরকারই করতে পারে না। যুগের পর যুগ শুধু গালভরা প্রতিশ্রুতি আর অনন্ত প্রতীক্ষায় কেটে যায় আসানসোলের মত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মহকুমার মানুষের জীবন। কিন্তু সরকার বদল হলেও বদল হয় না এখানকার মানুষের ভাগ্যলিপি। গত প্রায় সাত থেকে দশ দিন ধরে আসানসোল পুর নিগমের অধীন কুলটি বিধানসভার ৭০ নম্বর ওয়ার্ডের ১২ নম্বর লোকোলাইন এলাকায় পানীয় জল সরবরাহ পুরোপুরি ভাবে বন্ধ রয়েছে। এলাকাবাসী প্রায় তিন থেকে চার কিলোমিটার দূরবর্তী জায়গা থেকে কলসি বা বালতি করে সামান্য জল নিয়ে এসে পানীয় জলের প্রয়োজন মেটাচ্ছেন।  কিন্তু তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। বুধবার তারই প্রতিবাদে এলাকার একটি রাস্তায় অবরোধ শুরু করেন কয়েকশো স্থানীয় মহিলা। তাঁদের দাবি  স্থানীয় পুরপিতা থেকে বিধায়ক এমনকি বর্তমানে যিনি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী হয়েছেন সেই ডাক্তার অজয় পোদ্দারের কাছেও বারবার এই এলাকার জল সমস্যা সমাধানের জন্য দরবার করা হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এলাকার মানুষ আজও জলের অভাবে হাহাকার করছেন। স্থানীয় মহিলাদের হুঁশিয়ারি, তাঁরা এরপর জাতীয় সড়ক অবরোধ করে পানীয় জলের দাবি জানাবেন। তাতেও কাজ না হলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন। স্থানীয় বাসিন্দা রবি যাদব কুলটির বিধায়ক এবং বর্তমানে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী ডাক্তার অজয় পোদ্দারের  বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, মন্ত্রী সাহেবের ফটো সেশন করার সময় রয়েছে। তিনি এখানে দাতব্য চিকিৎসালয় খুলেছেন। সেখানেও তিনি ছবি তোলার জন্য সময় পান।অধিকাংশ সময়ই তিনি ছবি তোলাতে ব্যস্ত থাকেন।কিন্তু তাঁরই বিধানসভা এলাকায় সাধারণ মানুষ পানীয় জলের জন্য ছটফট করছেন, এই ছবিটা তাঁর চোখে পড়ে না। রবিবাবু বলেন, তাঁরা কুলটির ইস্কো কর্তৃপক্ষের কাছে অস্থায়ী রূপে পানীয় জলের সমাধানের জন্য আবেদন জানিয়েছেন। ইস্কো কর্তৃপক্ষ জল সরবরাহের ব্যাপারে কিছুটা আশ্বস্ত করলেও এখনও পর্যন্ত সমস্যার কোন রকম সুরাহা হয়নি।অবিলম্বে পানীয় জলের সমস্যা না হলে আগামী দিনে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন রবিবাবু। যদিও জল সমস্যার বিষয়ে স্থানীয় প্রশাসনের তরফে কারোরই কোন বক্তব্য পাওয়া যায়নি।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর