বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে পুরো দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টিপাতের মধ্যেই ১৯ নম্বর জাতীয় সড়কে দেখা দিল এক ভয়াবহ ধস! শনিবার সকালে আসানসোলের সালানপুর সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের কলকাতা গামী পথে হঠাৎই দেখা যায় বেশ বড় জায়গা জুড়ে ধসের সৃষ্টি হতে। সালানপুরের এথোরা সেতু সংলগ্ন এলাকায় ওই ধসের সৃষ্টি হয়।রাস্তায় বড় গর্ত তৈরি হওয়ায় গাড়িচালক ও পথচারীদের মধ্যে প্রবল আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা হঠাৎই লক্ষ্য করেন, জাতীয় সরকার মাঝ বরাবর এলাকায় প্রায় এক থেকে দেড় ফুট গভীর একটি ধস নেমেছে। এই পুরো এলাকাটি কয়লা খনি অধ্যুষিত হওয়ায় স্থানীয়দের আশঙ্কা, ভূগর্ভস্থ কয়লা তুলে নেওয়ার পর সেখানে পর্যাপ্ত বালিভরাট না করার কারণেই মাঝেমধ্যেই পুরো আসানসোল মহকুমা জুড়ে এই ধরণের ভয়াবহ ধসের সৃষ্টি হচ্ছে। এদিন সকাল সকাল ধস সৃষ্টি হওয়া ওই এলাকায় গিয়ে দেখা যায় এলাকাটিকে আপাতত পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে। স্থানীয় বাসিন্দা রঞ্জিত নাগ এবং অরূপ মুখোপাধ্যায় বলেন, ধসের ফলেজাতীয় সড়কে সৃষ্ট বিশাল গর্তের মধ্যে কোন গাড়ির চাকা পড়ে গেলে সেক্ষেত্রে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই সে কারণেই তাঁরা অত্যন্ত আতঙ্কের মধ্যেও রয়েছেন। যত শীঘ্র সম্ভব জাতীয় সড়ক কর্তৃপক্ষ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ওই গর্তটি ভরাট করার ব্যবস্থা করলে দুর্ঘটনার আশঙ্কা কমবে। অন্যথায় রাতের দিকে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাছাড়া ছোট ওই গর্তটি থেকে বড় গর্তের সৃষ্টি হওয়ার সম্ভাবনাও থেকে যায়। তাই তাঁদের আবেদন যত শীঘ্র সম্ভব জাতীয় সড়ক কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে রাস্তা মেরামতির কাজ শুরু করুন। যদিও এ ব্যাপারে জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে কারোরই কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জাতীয় সড়কে ধস! বিশাল গর্ত দেখে আতঙ্কে স্থানীয়রা!
জাতীয় সড়কে ধস! বিশাল গর্ত দেখে আতঙ্কে স্থানীয়রা!
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
জাতীয় সড়কে ধস! বিশাল গর্ত দেখে আতঙ্কে স্থানীয়রা! — ছবি: নিউজ১।