বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩২°C (মেঘাচ্ছন্ন)
জরুরি খবর
কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর সাতসকালে কলকাতার বিভিন্ন জায়গায় হানা ইডির! চিটফান্ড প্রতারণা মামলায় অন্তত ৬ ঠিকানায় তল্লাশি কেন্দ্রীয় সংস্থার UPI য়ে ২ হাজারের উপরে ব্যবসায়িক লেনদেনে বসল মাশুল! কাদের দিতে হবে? কবে থেকে গুনতে হবে বাড়তি অর্থ? দূর্গাপুজো কমিটি গুলির সঙ্গে প্রশাসনিক বৈঠক কোক ওভেন থানার ! নবান্নের নির্দেশে পুলিশে পদোন্নতি ও বড়সড় বদলি!! দুর্গাপূজা উপলক্ষে কাঁকসায় প্রশাসনিক সমন্বয় সভা!!! কলকাতা হাইকোর্টে ঘুষ মামলায় ছ'মাসের জন্য রক্ষাকবচ পেলেন সাংসদ কীর্তি আজাদ!! কুলটিতে দুর্গাপুজো সমন্বয় বৈঠক ও সাইবার সচেতনতায় পুলিশের নির্দেশ! উৎসবী মরশুমে বীরভূম জেলা পুলিশে ঘটানো হল বড়সড় রদবদল!! অটো-টোটোর দৌরাত্ম্য ! প্রশাসনের দ্বারস্থ মিনিবাস মালিকরা!! কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর সাতসকালে কলকাতার বিভিন্ন জায়গায় হানা ইডির! চিটফান্ড প্রতারণা মামলায় অন্তত ৬ ঠিকানায় তল্লাশি কেন্দ্রীয় সংস্থার UPI য়ে ২ হাজারের উপরে ব্যবসায়িক লেনদেনে বসল মাশুল! কাদের দিতে হবে? কবে থেকে গুনতে হবে বাড়তি অর্থ? দূর্গাপুজো কমিটি গুলির সঙ্গে প্রশাসনিক বৈঠক কোক ওভেন থানার ! নবান্নের নির্দেশে পুলিশে পদোন্নতি ও বড়সড় বদলি!! দুর্গাপূজা উপলক্ষে কাঁকসায় প্রশাসনিক সমন্বয় সভা!!! কলকাতা হাইকোর্টে ঘুষ মামলায় ছ'মাসের জন্য রক্ষাকবচ পেলেন সাংসদ কীর্তি আজাদ!! কুলটিতে দুর্গাপুজো সমন্বয় বৈঠক ও সাইবার সচেতনতায় পুলিশের নির্দেশ! উৎসবী মরশুমে বীরভূম জেলা পুলিশে ঘটানো হল বড়সড় রদবদল!! অটো-টোটোর দৌরাত্ম্য ! প্রশাসনের দ্বারস্থ মিনিবাস মালিকরা!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

পুজোর আগেই নবরূপে খুলছে কুমারমঙ্গলম পার্ক!উচ্ছ্বসিত শহরবাসী!!

পুজোর আগেই নবরূপে খুলছে কুমারমঙ্গলম পার্ক!উচ্ছ্বসিত শহরবাসী!!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

আসন্ন দুর্গা পুজোর আগেই এক ঝলক খুশির হাওয়া আসতে চলেছে শিল্প শহর দুর্গাপুরের বুকে। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের খুলতে চলেছে দুর্গাপুরের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল 'মোহন কুমার মঙ্গলম পার্ক'টি। দুর্গাপুর ইস্পাত নগরীর এ- জোন ও বি-জোন উপনগরীর  মাঝামাঝি এলাকায় প্রায় ৮৫ একর জায়গা নিয়ে আটের দশকে গড়ে উঠেছিল অত্যন্ত চিত্তাকর্ষক এই পার্কটি। স্বাধীন ভারতের প্রথম ইস্পাতমন্ত্রী মোহন কুমার মঙ্গলের নামে নামাঙ্কিত এই পার্কটি এক সময় দুর্গাপুরের অন্যতম গর্বের প্রতিষ্ঠান রূপে মাথা তুলে দাঁড়িয়ে ছিল। দীর্ঘ প্রায় তিন দশকের বেশি সময় ধরে শহরের দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে  সিগনেচার হয়ে যাওয়া এই পার্কটি কালের নিয়মেই এক সময় বন্ধ হয়ে যায়। কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী দেবাশীষ রায়ের প্রতিষ্ঠান 'এক্সিম ইন্ডিয়া'-র হাতে এক সময় পার্কটি লীজ দেওয়া হয়। কিন্তু দেবাশীষ বাবুও পার্কটি খুব বেশিদিন চালাতে পারেননি। বহু লক্ষ টাকা লাইসেন্স ফীজ এবং বিপুল অংকের বিদ্যুৎ বিল  বকেয়া থাকতেই পার্কটিকে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। রাজ্যে সরকার পরিবর্তনের পর ফের নতুন করে পার্কটি খোলার তোরজোর শুরু হয়। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ২৫ তারিখ থেকেই পার্কটি নতুন করে পথ চলা শুরু করবে। এবার এই ঐতিহ্যমন্ডিত পার্কে নিয়ে আসা হচ্ছে বেশ কিছু নতুন রাইড। কুমারমঙ্গলম পার্কটি লিজে অধিগ্রহণকারী ব্যবসায়ী বিলাস পাল জানান, দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর অবশেষে ফের সাধারণ মানুষের জন্য খুলতে চলেছে দুর্গাপুরের অন্যতম জনপ্রিয় মোহন কুমারমঙ্গলম পার্ক। আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬ থেকে নতুন রূপে ভ্রমণার্থীদের জন্য খুলে দেওয়া হবে এই পার্ক। পার্ক খোলার দিন যত এগিয়ে আসছে, ততই জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 'নিউজ ওয়ান' এর ক্যামেরায় ধরা পড়েছে পার্কটি সাজিয়ে তোলার সেই এক্সক্লুসিভ ছবি। পার্কে এবার পর্যটকদের জন্য থাকছে লেজার শো, জার্মান হ্যাঙ্গার,টেন্ট ক্যাম্প ও বেশ কয়েকটি কটেজ। পাশাপাশি জলবিহারের আকর্ষণ বাড়াতে পার্কে আনা হয়েছে ১০টি নতুন বোট।বিলাস বাবু জানান, সবচেয়ে বেশি আকর্ষণ থাকছে ছোটদের জন্য। শিশুদের বিনোদনের কথা মাথায় রেখেই পার্কে যুক্ত করা হয়েছে একাধিক নতুন রাইড। পাশাপাশি শিশুদের জন্য আলাদা করে তৈরি করা হয়েছে চিলড্রেনস পার্ক। ফলে পরিবারের সঙ্গে ঘুরতে আসা ছোটদের জন্যও থাকছে বিনোদনের বিশেষ ব্যবস্থা।শুধু নতুন আকর্ষণই নয়, সাধারণ মানুষের কথা মাথায় রেখে রাখা হয়েছে তুলনামূলক ভাবে কম প্রবেশমূল্যও। এবার পার্কে প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৪০ টাকা। সেইল কর্মীদের জন্য থাকছে সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশের সুবিধা। পাশাপাশি সেইল কর্মীদের পরিবারের সদস্যদের জন্যও রাখা হয়েছে ৫০ শতাংশ ছাড়ের ব্যবস্থা। শহরবাসীকে নতুন শারদ উপহার দেওয়ার জন্য শুধু ইস্পাত কর্তৃপক্ষকেই নয়, শহরবাসীর একটি বড় অংশই আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়কেউ। কারণ তাঁরই উদ্যোগে এই পার্কটি আবার নবরূপে আত্মপ্রকাশ করতে চলেছে বলে জানা গিয়েছে।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ #বিনোদন ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর