শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ২৯°C (হালকা বৃষ্টি)
জরুরি খবর
কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর আজকের রুপোর দাম: কলকাতায় সর্বশেষ রুপোর রেট (১৮ সেপ্টেম্বর ২০২৬) প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন প্রতীক হারালো জোড়া ফুল || সামান্য বৃষ্টিতেই জলমগ্ন শিল্পাঞ্চল প্রধানমন্ত্রীর জন্মদিন পালন ঝাড়গ্রামের ঝাল মুড়ি বিক্রেতা বিক্রমের! ১লক্ষ আশীর্বাদ প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচিতে মুখ্যমন্ত্রী !! জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোম মূর্তি উপহার দিলেন ভাস্কর শিল্পী সুশান্ত রায়! ৭৬ লিটার দুধে ৭৬ তম জন্মদিন পালন মোদির! যানজট কমাতে আসানসোলে ONE-WAY ব্যবস্থা!! কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর আজকের রুপোর দাম: কলকাতায় সর্বশেষ রুপোর রেট (১৮ সেপ্টেম্বর ২০২৬) প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন প্রতীক হারালো জোড়া ফুল || সামান্য বৃষ্টিতেই জলমগ্ন শিল্পাঞ্চল প্রধানমন্ত্রীর জন্মদিন পালন ঝাড়গ্রামের ঝাল মুড়ি বিক্রেতা বিক্রমের! ১লক্ষ আশীর্বাদ প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচিতে মুখ্যমন্ত্রী !! জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোম মূর্তি উপহার দিলেন ভাস্কর শিল্পী সুশান্ত রায়! ৭৬ লিটার দুধে ৭৬ তম জন্মদিন পালন মোদির! যানজট কমাতে আসানসোলে ONE-WAY ব্যবস্থা!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

প্রধানমন্ত্রীর জন্মদিন পালন ঝাড়গ্রামের ঝাল মুড়ি বিক্রেতা বিক্রমের!

প্রধানমন্ত্রীর জন্মদিন পালন ঝাড়গ্রামের ঝাল মুড়ি বিক্রেতা বিক্রমের!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

ভোটবাজারে সুপার ডুপার হিট হয়ে গিয়েছিল বিক্রমের ঝালমুড়ি! ঝাড়গ্রাম শহরের এই তরুণের মুড়ির দোকানে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাঁড়িয়ে মুড়ি খেয়েছিলেন! সারা রাজ্য তথা দেশজুড়ে ভাইরাল হয়ে গিয়েছিল বিক্রমের দোকান সহ প্রধানমন্ত্রীর সেই মুড়ি খাওয়ার দৃশ্য! রাতারাতি বিখ্যাত হয়ে যাওয়া বিক্রম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আজও একই রকম শ্রদ্ধাশীল। তাই ঝাড়গ্রামের এই যুবক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনটি পালন করেন একটু অন্যরকম ভাবে। মোদিজীর সুস্থ সুদীর্ঘ জীবন কামনার পাশাপাশি তিনি তাঁর সফল রাজনৈতিক ও প্রশাসনিক জীবনেরও কামনা করেন তাঁর ইষ্ট দেবতার কাছে।প্রধানমন্ত্রীর শুভ জন্মদিনে  এখানেই থেমে না থেকে তাঁর ঝুলিতে ছিল আরও বেশ কিছু পরিকল্পনার রসদ। বিক্রম জানান, বিধানসভা নির্বাচনের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর দোকান থেকে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন। সেই ঘটনা তাকে এনে দিয়েছে বাড়তি সম্ভ্রম। এবং প্রধানমন্ত্রীর সিগনেচার হয়ে যাওয়া এই দোকানে এই মুহূর্তে ঝালমুড়ি বিক্রিও বেড়ে গিয়েছে অনেকখানিই বলে দাবি করেন ওই যুবক। যেহেতু ঘটনার পর রাতারাতি সারাদেশে তিনি বেশ কিছুটা বিখ্যাত হয়ে গিয়েছেন, তাই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা বশত আজ তাঁর জন্মদিন উপলক্ষে সমস্ত খদ্দেরদের তিনি অন্যান্য দিনের তুলনায় বেশ কিছুটা বেশি মুড়ি দেবেন বলে স্থির করেছিলেন। একই সঙ্গে মুড়ি মাখার আনুষঙ্গিক মসলা ও অন্যান্য উপকরণগুলিও অনেক বেশি পরিমাণে রাখবেন বলে জানান। বিক্রমের দাবি, প্রধানমন্ত্রীর নামে পুজো দেওয়ার পর তিনি সমাজ মাধ্যমে সেই ছবিও পোস্ট করেছেন। ওই ছবি দেখার পর ঝাড়গ্রাম সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রমকে অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন অসংখ্য মোদী ভক্ত।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ #ভারত

আপনার সংরক্ষিত খবর