শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ২৯°C (হালকা বৃষ্টি)
জরুরি খবর
কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর আজকের রুপোর দাম: কলকাতায় সর্বশেষ রুপোর রেট (১৮ সেপ্টেম্বর ২০২৬) প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন প্রতীক হারালো জোড়া ফুল || সামান্য বৃষ্টিতেই জলমগ্ন শিল্পাঞ্চল প্রধানমন্ত্রীর জন্মদিন পালন ঝাড়গ্রামের ঝাল মুড়ি বিক্রেতা বিক্রমের! ১লক্ষ আশীর্বাদ প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচিতে মুখ্যমন্ত্রী !! জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোম মূর্তি উপহার দিলেন ভাস্কর শিল্পী সুশান্ত রায়! ৭৬ লিটার দুধে ৭৬ তম জন্মদিন পালন মোদির! যানজট কমাতে আসানসোলে ONE-WAY ব্যবস্থা!! কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর আজকের রুপোর দাম: কলকাতায় সর্বশেষ রুপোর রেট (১৮ সেপ্টেম্বর ২০২৬) প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন প্রতীক হারালো জোড়া ফুল || সামান্য বৃষ্টিতেই জলমগ্ন শিল্পাঞ্চল প্রধানমন্ত্রীর জন্মদিন পালন ঝাড়গ্রামের ঝাল মুড়ি বিক্রেতা বিক্রমের! ১লক্ষ আশীর্বাদ প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচিতে মুখ্যমন্ত্রী !! জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোম মূর্তি উপহার দিলেন ভাস্কর শিল্পী সুশান্ত রায়! ৭৬ লিটার দুধে ৭৬ তম জন্মদিন পালন মোদির! যানজট কমাতে আসানসোলে ONE-WAY ব্যবস্থা!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন শিল্পাঞ্চল

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন শিল্পাঞ্চল

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন রাস্তা। প্রায় দেড় ঘণ্টার বৃষ্টিতেই দুর্গাপুরের ২৮ নম্বর ওয়ার্ডের খয়রাসোল এলাকায় রাস্তার উপর জমল হাঁটু সমান জল। জল জমে যাওয়ায় সমস্যায় পড়লেন পথচলতি মানুষ থেকে শুরু করে স্থানীয় কারখানার কর্মী ও কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হয় বৃষ্টি। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা বৃষ্টির পরেই খয়রাসোলের গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমতে শুরু করে। ধীরে ধীরে রাস্তার বিস্তীর্ণ অংশ চলে যায় জলের তলায়। ফলে যানবাহন চলাচল থেকে শুরু করে সাধারণ মানুষের যাতায়াতে তৈরি হয় সমস্যা। স্থানীয়দের অভিযোগ, বৃষ্টির জল দ্রুত বেরিয়ে যাওয়ার মতো উপযুক্ত নিকাশি ব্যবস্থা না থাকায় অল্প সময়ের বৃষ্টিতেই রাস্তার উপর জল দাঁড়িয়ে যাচ্ছে। কোথাও রাস্তার খানাখন্দ জলমগ্ন হয়ে যাওয়ায় তা বোঝাও যাচ্ছে না। ফলে দুর্ঘটনার আশঙ্কাও থাকছে। শুধু সাধারণ পথচারী নন, এই জল জমার কারণে সমস্যায় পড়ছেন এলাকার কারখানাগুলিও। কর্মীদের যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি কারখানায় পণ্যবাহী গাড়ি ঢোকা-বেরোনোর ক্ষেত্রেও সমস্যা তৈরি হচ্ছে বলে অভিযোগ। দীর্ঘক্ষণ রাস্তার উপর জল দাঁড়িয়ে থাকলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। প্রশ্ন উঠছে, দেড় ঘণ্টার বৃষ্টিতেই যদি রাস্তার এই অবস্থা হয়, তাহলে টানা বৃষ্টি হলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? দ্রুত জল নিকাশির ব্যবস্থা করে সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন এলাকার মানুষ।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ #ভারত ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর