দুর্গাপুরের অ্যালয় স্টীল কারখানায় কর্মরত ১৯৬ জন ঠিকা শ্রমিকের গেট পাস কেড়ে নেওয়ার অভিযোগকে সামনে রেখে সিটু ও ইনটাক যৌথ আন্দোলনে বুধবার উত্তাল হয়ে উঠল দুর্গাপুরের এই রাষ্ট্রায়ত্ত কারখানার মূল প্রবেশদ্বার। দুর্গাপুরের অ্যালয় স্টীল প্ল্যান্টে ১৯৬ জন চুক্তিভিত্তিক ঠিকা শ্রমিকের গেট পাস কেড়ে নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কারখানার গেটে। ঘটনার প্রতিবাদে বুধবার কারখানা চত্বরে যৌথ বিক্ষোভ কর্মসূচি পালন করল সিটু ও ইনটাক।
শ্রমিক সংগঠনগুলির দাবি, অবিলম্বে ১৯৬ জন শ্রমিকের গেট পাস ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি ঠিকা শ্রমিকদের চাকরির স্থায়িত্ব, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং শিল্পক্ষেত্রে স্বাভাবিক শ্রমিক-মালিক সম্পর্ক বজায় রাখার দাবিও জানানো হয়। সংগঠনগুলির দাবি, অ্যালয় স্টীল কারখানায় মোট প্রায় ১১৯৬ জন ঠিকা শ্রমিক কর্মরত রয়েছেন। বিক্ষোভ চলাকালীন এসএমএস (অপারেশন), ক্রেণ, কণ্ডিশনিং এবং ব্লুমিং অ্যান্ড বিলেট মিল (অপারেশন) বিভাগে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে শ্রমিক সংগঠনগুলির দাবি।ফলে কারখানার সংশ্লিষ্ট বিভাগগুলিতে এদিন উৎপাদন ব্যাহত হয়। বিক্ষোভ কর্মসূচিতে এদিন বক্তব্য রাখেন অ্যালয় স্টীল ইনটাক-এর সাধারণ সম্পাদক প্রদীপ দত্ত এবং সিটু নেতা নব্যেন্দু সরকার। শ্রমিকদের দাবি দ্রুত মেটানোর জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার দাবিও তোলা হয়। এদিকে উদ্ভুত পরিস্থিতি নিয়ে বুধবার স্থানীয় বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন বলে জানা গিয়েছে। বৈঠকে শ্রমিকদের গেট পাস সংক্রান্ত সমস্যা এবং কারখানায় স্বাভাবিক কাজের পরিবেশ বজায় রাখার বিষয়গুলিও আলোচিত হয় বলে সূত্রের মাধ্যমে জানা গিয়েছে।
কেড়ে নেওয়া হল ঠিকা শ্রমিকদের গেট পাস!! আন্দোলনে CITU-INTUC!
কেড়ে নেওয়া হল ঠিকা শ্রমিকদের গেট পাস!! আন্দোলনে CITU-INTUC!
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
কেড়ে নেওয়া হল ঠিকা শ্রমিকদের গেট পাস!! আন্দোলনে CITU-INTUC! — ছবি: নিউজ১।