বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
Dial 112 নতুন গাড়ি পেল NTS থানা!! দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় !! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 বিশ্ব ফার্মাসিস্ট দিবস ও জাতীয় ফার্মেসি সপ্তাহ উদযাপন !! উৎসবী মরশুমে সীমান্তে কঠোর নজরদারি পুলিশের! হাতে সংবিধান, মুখে প্রতিবাদের স্লোগান! সিটি সেন্টারে কংগ্রেসের মিছিল ! বেনাচিতির চুরি-কাণ্ডে পুলিশের বড় সাফল্য! কলকাতা থেকে গ্রেফতার ২ ! পুরনো জলাশয়ে হঠাৎ মাছের মৃত্যু! বিষ বা রাসায়নিক মেশানোর অভিযোগ ! 'সেবা সেতু অভিযান', ভিড় উপচে পড়ল উৎসুক মানুষের ! পঞ্চায়েতের প্রথম গ্রামসভা,পানীয় জল ও নিকাশি সমস্যা সমাধানে আশ্বাস! Dial 112 নতুন গাড়ি পেল NTS থানা!! দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় !! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 বিশ্ব ফার্মাসিস্ট দিবস ও জাতীয় ফার্মেসি সপ্তাহ উদযাপন !! উৎসবী মরশুমে সীমান্তে কঠোর নজরদারি পুলিশের! হাতে সংবিধান, মুখে প্রতিবাদের স্লোগান! সিটি সেন্টারে কংগ্রেসের মিছিল ! বেনাচিতির চুরি-কাণ্ডে পুলিশের বড় সাফল্য! কলকাতা থেকে গ্রেফতার ২ ! পুরনো জলাশয়ে হঠাৎ মাছের মৃত্যু! বিষ বা রাসায়নিক মেশানোর অভিযোগ ! 'সেবা সেতু অভিযান', ভিড় উপচে পড়ল উৎসুক মানুষের ! পঞ্চায়েতের প্রথম গ্রামসভা,পানীয় জল ও নিকাশি সমস্যা সমাধানে আশ্বাস!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

গ্যামন ব্রিজ থেকে DPL কলোনি পর্যন্ত ফুটপাত দখল, উঠছে একাধিক প্রশ্ন!

গ্যামন ব্রিজ থেকে DPL কলোনি পর্যন্ত ফুটপাত দখল, উঠছে একাধিক প্রশ্ন!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

দুর্গাপুরের গ্যামন ব্রিজ থেকে DPL কলোনির প্রবেশদ্বার পর্যন্ত রাস্তার দু’ধারে ফুটপাত দখল করে একাধিক দোকান গড়ে ওঠার অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, সময়ের সঙ্গে সঙ্গে অনেক দোকানই পিছন থেকে সামনের দিকে সম্প্রসারিত হয়ে এখন ফুটপাত ছাড়িয়ে রাস্তার অংশ পর্যন্ত চলে এসেছে।
এর জেরে সমস্যায় পড়ছেন পথচারীরা। পাশাপাশি রাস্তার দু’ধারে দোকানের পরিধি বাড়ায় যান চলাচলেও সমস্যা এবং যানজটের আশঙ্কা বাড়ছে বলে দাবি স্থানীয়দের।
স্থানীয় সূত্রের দাবি, দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড বা DPL-এর নিজস্ব একটি দোকান ছাড়া বামফ্রন্ট আমলে এই এলাকায় একাধিক দোকান গড়ে ওঠে। পরবর্তী সময়ে সেই দোকানগুলির পরিধি আরও বাড়তে বাড়তে রাস্তার দিকে সম্প্রসারিত হয়েছে বলেও অভিযোগ। ছোট আকারে শুরু হওয়া বেশ কিছু দোকান বর্তমানে স্থায়ী কাঠামোর রূপ নিয়েছে বলে দাবি।
DPL কলোনিতে প্রবেশের গুরুত্বপূর্ণ এই রাস্তায় ফুটপাত দখলের অভিযোগ সামনে আসায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। বিশেষ করে মন্ত্রী অগ্নিমিত্রা পালের কড়া নির্দেশের পরেও কীভাবে এই দোকানগুলি এখনও রয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
বিষয়টি নিয়ে DPL-এর জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র জানান, এই বিষয়ে এখনও কোনও সুনির্দিষ্ট অভিযোগপত্র জমা পড়েনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অবৈধ কিছু পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
অন্যদিকে, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘড়ুই দাবি করেন, পূর্ববর্তী সময়ে অবৈধ নির্মাণের সমস্যা তৈরি হয়েছে। তাঁর বক্তব্য, দুর্গাপুজোর কারণে বর্তমানে কিছু কাজ বন্ধ রাখা হয়েছে। পুজোর পর দুর্গাপুরের বিভিন্ন এলাকায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ভাঙার কাজ শুরু হবে বলেও জানান তিনি।
এখন ফুটপাত দখল ও অবৈধ নির্মাণের অভিযোগের পরিপ্রেক্ষিতে DPL ও প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর স্থানীয় বাসিন্দাদের।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর