বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
Dial 112 নতুন গাড়ি পেল NTS থানা!! দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় !! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 বিশ্ব ফার্মাসিস্ট দিবস ও জাতীয় ফার্মেসি সপ্তাহ উদযাপন !! উৎসবী মরশুমে সীমান্তে কঠোর নজরদারি পুলিশের! হাতে সংবিধান, মুখে প্রতিবাদের স্লোগান! সিটি সেন্টারে কংগ্রেসের মিছিল ! বেনাচিতির চুরি-কাণ্ডে পুলিশের বড় সাফল্য! কলকাতা থেকে গ্রেফতার ২ ! পুরনো জলাশয়ে হঠাৎ মাছের মৃত্যু! বিষ বা রাসায়নিক মেশানোর অভিযোগ ! 'সেবা সেতু অভিযান', ভিড় উপচে পড়ল উৎসুক মানুষের ! পঞ্চায়েতের প্রথম গ্রামসভা,পানীয় জল ও নিকাশি সমস্যা সমাধানে আশ্বাস! Dial 112 নতুন গাড়ি পেল NTS থানা!! দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় !! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 বিশ্ব ফার্মাসিস্ট দিবস ও জাতীয় ফার্মেসি সপ্তাহ উদযাপন !! উৎসবী মরশুমে সীমান্তে কঠোর নজরদারি পুলিশের! হাতে সংবিধান, মুখে প্রতিবাদের স্লোগান! সিটি সেন্টারে কংগ্রেসের মিছিল ! বেনাচিতির চুরি-কাণ্ডে পুলিশের বড় সাফল্য! কলকাতা থেকে গ্রেফতার ২ ! পুরনো জলাশয়ে হঠাৎ মাছের মৃত্যু! বিষ বা রাসায়নিক মেশানোর অভিযোগ ! 'সেবা সেতু অভিযান', ভিড় উপচে পড়ল উৎসুক মানুষের ! পঞ্চায়েতের প্রথম গ্রামসভা,পানীয় জল ও নিকাশি সমস্যা সমাধানে আশ্বাস!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

পুরনো জলাশয়ে হঠাৎ মাছের মৃত্যু! বিষ বা রাসায়নিক মেশানোর অভিযোগ !

পুরনো জলাশয়ে হঠাৎ মাছের মৃত্যু! বিষ বা রাসায়নিক মেশানোর অভিযোগ !

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

দুর্গাপুরে পুকুরের জলে বিষ বা রাসায়নিক মেশানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য। একের পর এক মাছ জলে ভেসে ওঠার পাশাপাশি তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

ঘটনাটি দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পোদ্মার পুকুর এলাকার। পুজোর মুখে দীর্ঘদিনের পুরনো এই জলাশয়ে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পোদ্মার পুকুরের জল এলাকার মানুষের বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা হয়। পাশাপাশি পার্শ্ববর্তী জঙ্গল থেকে বন্যপ্রাণীরাও এই জলাশয়ে জল পান করতে আসে বলে দাবি স্থানীয়দের।

বৃহস্পতিবার সকালে আচমকাই জলাশয়ের জলে একের পর এক মাছ ভেসে উঠতে দেখেন বাসিন্দারা। এরপর দ্রুত খবর ছড়িয়ে পড়ে এলাকায়। মাছ ভেসে ওঠার পাশাপাশি জলাশয়ের চারপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে বলেও অভিযোগ স্থানীয়দের।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ টাউনশিপ থানার পুলিশ। কী কারণে মাছগুলি মারা গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনায় সরব হয়েছে বিজেপি। এলাকার বুথ সভাপতি বাপ্পা গরাইয়ের অভিযোগ, পুজোর আগে পরিকল্পিতভাবে জলাশয়ের জলে কোনও রাসায়নিক বা বিষাক্ত পদার্থ মেশানো হয়ে থাকতে পারে। তাঁর আরও অভিযোগ, কয়েকদিন ধরে পুরনো কমিটির পক্ষ থেকে মাছ ধরার পরই এই ঘটনা ঘটেছে।

তবে পুকুরের জলে সত্যিই বিষ বা রাসায়নিক মেশানো হয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। প্রয়োজনে জল ও মৃত মাছের নমুনা পরীক্ষা করা হলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হতে পারে।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর