হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে বিপন্ন হতে পারে বহু মানুষের জীবন। বিশেষ করে রোগীদের নিরাপদে উদ্ধার করা এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা বড়সড় চ্যালেঞ্জ। সেই কথা মাথায় রেখেই এবার দুর্গাপুরের বেসরকারি হাসপাতালগুলিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে তৎপর হল দমকল বিভাগ।শনিবার দুর্গাপুরের গান্ধী মোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালান দমকল বিভাগের আধিকারিকরা। হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা কতটা কার্যকর, তা সরেজমিনে খতিয়ে দেখেন তাঁরা। অগ্নিনির্বাপণের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি, আগুন লাগলে দ্রুত তা নিয়ন্ত্রণে আনার পরিকাঠামো এবং জরুরি পরিস্থিতিতে রোগীদের নিরাপদে বের করে আনার ব্যবস্থা খতিয়ে দেখা হয়।
বেসরকারি হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে দমকলের অভিযান!
বেসরকারি হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে দমকলের অভিযান!
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
বেসরকারি হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে দমকলের অভিযান! — ছবি: নিউজ১।