সাতসকালেই মালদার চাঁচলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED-র অভিযান! সাইবার ক্রাইম সংক্রান্ত মামলার তদন্তে মুলাই বাড়ি এলাকায় শফিকুল আলম ওরফে লিটনের বাড়িতে তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের।
জানা গিয়েছে, সকাল সাতটা নাগাদ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শফিকুল আলমের বাড়িতে পৌঁছন ED আধিকারিকরা।
সূত্রের খবর, সাইবার প্রতারণা সংক্রান্ত মামলার তদন্তের সূত্র ধরেই এই অভিযান। শফিকুলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ প্রতারণার টাকা লেনদেনের অভিযোগ রয়েছে। সেই আর্থিক লেনদেনের সূত্র ধরেই তল্লাশি চালানো হচ্ছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
বর্তমানে বাড়িতে নথিপত্র এবং ব্যাঙ্ক লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।
তবে এই অভিযান নিয়ে ED-র তরফে এখনও বিস্তারিত কোনও বিবৃতি দেওয়া হয়নি। তদন্তের পরেই সামনে আসতে পারে আরও তথ্য।