সকাল সকাল মুর্শিদাবাদের সাগরদিঘিতে ED-র হানা! অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে যোগ থাকার অভিযোগে সোহেল শেখের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।
সোমবার সাগরদিঘি থানার কাবিলপুর এলাকায় সোহেল শেখ নামে এক যুবকের বাড়িতে পৌঁছন ED আধিকারিকরা।
সূত্রের খবর, অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে সোহেল শেখের যোগ থাকার অভিযোগের ভিত্তিতেই এই অভিযান। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ED-র প্রায় তিনজনের একটি প্রতিনিধি দল বাড়িতে পৌঁছে তল্লাশি শুরু করে।
কীভাবে এই প্রতারণা চক্রের সঙ্গে যোগ রয়েছে, আর্থিক লেনদেনের কোনও সূত্র মিলেছে কি না—তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।
তবে এই অভিযান নিয়ে ED-র তরফে এখনও বিস্তারিত কোনও বিবৃতি সামনে আসেনি। তদন্তের পরেই জানা যাবে আরও তথ্য।