বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
Dial 112 নতুন গাড়ি পেল NTS থানা!! দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় !! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 বিশ্ব ফার্মাসিস্ট দিবস ও জাতীয় ফার্মেসি সপ্তাহ উদযাপন !! উৎসবী মরশুমে সীমান্তে কঠোর নজরদারি পুলিশের! হাতে সংবিধান, মুখে প্রতিবাদের স্লোগান! সিটি সেন্টারে কংগ্রেসের মিছিল ! বেনাচিতির চুরি-কাণ্ডে পুলিশের বড় সাফল্য! কলকাতা থেকে গ্রেফতার ২ ! পুরনো জলাশয়ে হঠাৎ মাছের মৃত্যু! বিষ বা রাসায়নিক মেশানোর অভিযোগ ! 'সেবা সেতু অভিযান', ভিড় উপচে পড়ল উৎসুক মানুষের ! পঞ্চায়েতের প্রথম গ্রামসভা,পানীয় জল ও নিকাশি সমস্যা সমাধানে আশ্বাস! Dial 112 নতুন গাড়ি পেল NTS থানা!! দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় !! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 বিশ্ব ফার্মাসিস্ট দিবস ও জাতীয় ফার্মেসি সপ্তাহ উদযাপন !! উৎসবী মরশুমে সীমান্তে কঠোর নজরদারি পুলিশের! হাতে সংবিধান, মুখে প্রতিবাদের স্লোগান! সিটি সেন্টারে কংগ্রেসের মিছিল ! বেনাচিতির চুরি-কাণ্ডে পুলিশের বড় সাফল্য! কলকাতা থেকে গ্রেফতার ২ ! পুরনো জলাশয়ে হঠাৎ মাছের মৃত্যু! বিষ বা রাসায়নিক মেশানোর অভিযোগ ! 'সেবা সেতু অভিযান', ভিড় উপচে পড়ল উৎসুক মানুষের ! পঞ্চায়েতের প্রথম গ্রামসভা,পানীয় জল ও নিকাশি সমস্যা সমাধানে আশ্বাস!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

পার্টি অফিস ভাঙচুরে উত্তপ্ত দুর্গাপুর! তৃণমূলের অভিযোগ, বিজেপির পাল্টা অবস্থান

পার্টি অফিস ভাঙচুরে উত্তপ্ত দুর্গাপুর! তৃণমূলের অভিযোগ, বিজেপির পাল্টা অবস্থান

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

দুর্গাপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। শুক্রবার সকাল ১১টা নাগাদ দুর্গাপুরের ১৪ নম্বর ওয়ার্ডের বেনাচিতি বাজার সংলগ্ন নতুনপল্লি এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

তৃণমূলের অভিযোগ, দলীয় কার্যালয় লক্ষ্য করেই পরিকল্পিতভাবে ভাঙচুর চালানো হয়েছে। তৃণমূল নেতা রাজু সিংয়ের দাবি, তৃণমূলের পার্টি অফিস বলেই এই হামলা চালানো হয়েছে। ঘটনার বিষয়টি দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘড়ুইকে জানানো হবে বলেও জানান তিনি।

অন্যদিকে, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই বলে দাবি করেছেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘড়ুই। তাঁর বক্তব্য, এ ধরনের সংস্কৃতির সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। ঘটনার তদন্ত আইন অনুযায়ী হওয়ায় তাঁর কোনও আপত্তি নেই বলেও জানান তিনি।

পার্টি অফিসে ভাঙচুরের ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। এর পিছনে রাজনৈতিক কারণ রয়েছে, নাকি অন্য কোনও বিরোধের জেরে এই ঘটনা—তা এখনও স্পষ্ট নয়।

ঘটনার তদন্ত শুরু হলে ভাঙচুরের প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা সামনে আসবে বলে আশা স্থানীয়দের।

যদিও তৃণমূল নেতা রাজু সিংহের করা তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের ঘটনাটি নিয়ে সরব হয়েছেন বিজেপি জেলা মুখপাত্র সুমন্ত মন্ডল

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর