রবিবার, ১ নভেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ২৯°C (আংশিক মেঘলা)
বাজার দর
জরুরি খবর
ছত্তিশগড়ে নিম্নচাপে পরিণত 'অর্ণব ! সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল ক্ষুদিরাম স্পোর্টিং ক্লাবের কালীপুজোর খুঁটিপুজো! আসন্ন ছটপুজো উপলক্ষে পুকুরঘাট পরিদর্শনে পঞ্চায়েত সদস্যরা ! বরাকরে শিল্পপতি অনিল আগরওয়ালের বাড়িতে ইডির হানা শুক্রবার ভোরে !! দুর্গাপুরে শিল্পপতির বাড়িতে অর্থ মন্ত্রকের আধিকারিকরা ! NEWS 1 এর ক্যামেরায় দুর্গাপুরের সেরার সেরা রামমন্দির !!দুর্গাপুর!! পশ্চিম বর্ধমান জেলার পুজো গাইড ম্যাপ প্রকাশ করলেন সিপি প্রণব কুমার! NEWS1-এর পক্ষ থেকে শ্যামবাটি যুব সমিতিকে প্রদান করা হল শারদ সম্মান। 'নিউজ ওয়ান' এর বিচারে অনুরাগপুরের অনুজ সংঘের দুর্গোৎসবকে সেরার স্বীকৃতি! বিশ্ব ফার্মাসিস্ট দিবস ও জাতীয় ফার্মেসি সপ্তাহ উদযাপন !! ছত্তিশগড়ে নিম্নচাপে পরিণত 'অর্ণব ! সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল ক্ষুদিরাম স্পোর্টিং ক্লাবের কালীপুজোর খুঁটিপুজো! আসন্ন ছটপুজো উপলক্ষে পুকুরঘাট পরিদর্শনে পঞ্চায়েত সদস্যরা ! বরাকরে শিল্পপতি অনিল আগরওয়ালের বাড়িতে ইডির হানা শুক্রবার ভোরে !! দুর্গাপুরে শিল্পপতির বাড়িতে অর্থ মন্ত্রকের আধিকারিকরা ! NEWS 1 এর ক্যামেরায় দুর্গাপুরের সেরার সেরা রামমন্দির !!দুর্গাপুর!! পশ্চিম বর্ধমান জেলার পুজো গাইড ম্যাপ প্রকাশ করলেন সিপি প্রণব কুমার! NEWS1-এর পক্ষ থেকে শ্যামবাটি যুব সমিতিকে প্রদান করা হল শারদ সম্মান। 'নিউজ ওয়ান' এর বিচারে অনুরাগপুরের অনুজ সংঘের দুর্গোৎসবকে সেরার স্বীকৃতি! বিশ্ব ফার্মাসিস্ট দিবস ও জাতীয় ফার্মেসি সপ্তাহ উদযাপন !!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

৫ দিন বন্ধ দুর্গাপুর ব্যারেজ! রাত ১১টা থেকে ভোর ৪টে পর্যন্ত চলবে কাজ!!

৫ দিন বন্ধ দুর্গাপুর ব্যারেজ! রাত ১১টা থেকে ভোর ৪টে পর্যন্ত চলবে কাজ!!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

 ১১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দুর্গাপুর ব্যারেজে চলবে গুরুত্বপূর্ণ কাজ। আর সেই কারণে প্রতিদিন রাতে নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে দুর্গাপুর ব্যারেজের রাস্তা।

মুচিপাড়া ট্রাফিক ওসির পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ১১টা থেকে ভোর ৪টে পর্যন্ত ব্যারেজের রাস্তা দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

এই সময়ে ব্যারেজের রাস্তা ব্যবহার না করার জন্য গাড়ির চালকদের নির্দেশ দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই রাস্তায় গাড়িচালকদের সচেতন করতে দেখা যায় ট্রাফিক পুলিশের তৎপরতা।

বিশেষ করে রাতের সময়ে যেসব পণ্যবাহী গাড়ি ও অন্যান্য যানবাহন এই রাস্তা ব্যবহার করে, তাদের নির্ধারিত সময়ের মধ্যে ব্যারেজ এড়িয়ে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

১১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর—টানা পাঁচ দিন, রাত ১১টা থেকে ভোর ৪টে পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে।

তাই এই সময়ে দুর্গাপুর ব্যারেজ হয়ে যাতায়াতের পরিকল্পনা থাকলে, আগে থেকেই বিকল্প পথ বেছে নেওয়ার জন্য গাড়িচালকদের অনুরোধ করা হয়েছে।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর