শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩০°C (হালকা বৃষ্টি)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আজকের রুপোর দাম: কলকাতায় সর্বশেষ রুপোর রেট (২৫ সেপ্টেম্বর ২০২৬) আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৫ সেপ্টেম্বর ২০২৬) আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! বহিরাগত শ্রমিক নিয়োগের অভিযোগ, DPL গেটে BJPর বিক্ষোভ!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আজকের রুপোর দাম: কলকাতায় সর্বশেষ রুপোর রেট (২৫ সেপ্টেম্বর ২০২৬) আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৫ সেপ্টেম্বর ২০২৬) আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! বহিরাগত শ্রমিক নিয়োগের অভিযোগ, DPL গেটে BJPর বিক্ষোভ!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

B B College এ গন্ডগোল, সরব বিজেপি বিধায়ক!!

B B College এ গন্ডগোল, সরব বিজেপি বিধায়ক!!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

কলেজের ভিতরে মারামারি, ভাঙচুর, অধ্যক্ষের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ!
আসানসোলের B.B. College-এর সাম্প্রতিক ঘটনায় এবার সরব বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। কলেজে পৌঁছে তাঁর স্পষ্ট বার্তা—শিক্ষা প্রতিষ্ঠান পড়াশোনার জায়গা, সেখানে হিংসা বা গুন্ডাগিরি কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
সোমবার কলেজে একটি অনুষ্ঠান চলাকালীন পড়ুয়াদের মধ্যে মারামারি এবং ভাঙচুরের অভিযোগ ওঠে। অধ্যক্ষের সঙ্গেও অভব্য আচরণের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে।
ঘটনার খবর পেয়ে বুধবার কলেজে যান আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। অধ্যক্ষ ড. অমিতাভ বসুর সঙ্গে কথা বলার পাশাপাশি কলেজ চত্বর ঘুরে দেখেন তিনি।
বিধায়কের দাবি, ৪ সেপ্টেম্বরের পর থেকে একই ধরনের ঘটনা প্রায় পাঁচবার ঘটেছে বলে তাঁর কাছে অভিযোগ এসেছে। গত একদিনে ৫০ থেকে ৬০টি ফোন ও মেসেজ পেয়েছেন বলেও জানান তিনি। ফলে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি তাঁর।
কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের অভিযোগ, কলেজের অধ্যক্ষের বোর্ডও লোহার রড দিয়ে ভাঙচুর করা হয়েছে। মহিলা নন-টিচিং কর্মীদের সঙ্গেও অভব্য আচরণের অভিযোগ তাঁর কাছে এসেছে বলে জানান বিধায়ক।
কলেজে বহিরাগতদের প্রবেশের অভিযোগও খতিয়ে দেখার দাবি জানান তিনি। তাঁর বক্তব্য, কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা তদন্ত করে দেখা প্রয়োজন। এ বিষয়ে পুলিশের সঙ্গেও কথা হয়েছে বলে জানান বিধায়ক।
অধ্যক্ষের রাজনৈতিক মতাদর্শ নিয়ে ABVP-এর অভিযোগ প্রসঙ্গে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, কোনও ব্যক্তির নিজস্ব রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে। কিন্তু তার ভিত্তিতে তিনি কলেজের ভিতরে রাজনীতি করছেন—এমন সিদ্ধান্তে পৌঁছনো ঠিক নয়। অধ্যক্ষের পদ সংক্রান্ত প্রশাসনিক বিষয় উচ্চশিক্ষা দফতর ও সংশ্লিষ্ট আধিকারিকরা দেখবেন বলেও জানান তিনি।
পড়ুয়াদের উদ্দেশে বিধায়কের বার্তা—পড়াশোনায় মন দিতে হবে এবং শিক্ষকদের সম্মান করতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ

আপনার সংরক্ষিত খবর