বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
Dial 112 নতুন গাড়ি পেল NTS থানা!! দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় !! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 বিশ্ব ফার্মাসিস্ট দিবস ও জাতীয় ফার্মেসি সপ্তাহ উদযাপন !! উৎসবী মরশুমে সীমান্তে কঠোর নজরদারি পুলিশের! হাতে সংবিধান, মুখে প্রতিবাদের স্লোগান! সিটি সেন্টারে কংগ্রেসের মিছিল ! বেনাচিতির চুরি-কাণ্ডে পুলিশের বড় সাফল্য! কলকাতা থেকে গ্রেফতার ২ ! পুরনো জলাশয়ে হঠাৎ মাছের মৃত্যু! বিষ বা রাসায়নিক মেশানোর অভিযোগ ! 'সেবা সেতু অভিযান', ভিড় উপচে পড়ল উৎসুক মানুষের ! পঞ্চায়েতের প্রথম গ্রামসভা,পানীয় জল ও নিকাশি সমস্যা সমাধানে আশ্বাস! Dial 112 নতুন গাড়ি পেল NTS থানা!! দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় !! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 বিশ্ব ফার্মাসিস্ট দিবস ও জাতীয় ফার্মেসি সপ্তাহ উদযাপন !! উৎসবী মরশুমে সীমান্তে কঠোর নজরদারি পুলিশের! হাতে সংবিধান, মুখে প্রতিবাদের স্লোগান! সিটি সেন্টারে কংগ্রেসের মিছিল ! বেনাচিতির চুরি-কাণ্ডে পুলিশের বড় সাফল্য! কলকাতা থেকে গ্রেফতার ২ ! পুরনো জলাশয়ে হঠাৎ মাছের মৃত্যু! বিষ বা রাসায়নিক মেশানোর অভিযোগ ! 'সেবা সেতু অভিযান', ভিড় উপচে পড়ল উৎসুক মানুষের ! পঞ্চায়েতের প্রথম গ্রামসভা,পানীয় জল ও নিকাশি সমস্যা সমাধানে আশ্বাস!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

সাতটি ওয়ার্ডের মানুষের ভিড়, পরিষেবা কেন্দ্রের সামনে বাড়ল ক্ষোভ !

সাতটি ওয়ার্ডের মানুষের ভিড়, পরিষেবা কেন্দ্রের সামনে বাড়ল ক্ষোভ !

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

সরকারি আর্থিক সহায়তা এবং বিভিন্ন পরিষেবা পাওয়ার আশায় ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ। কারও হাতে অন্নপূর্ণা যোজনার ফর্ম, কারও হাতে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা কিংবা আয়ুষ্মান ভারতের আবেদনপত্র। সাতটি ওয়ার্ডের মানুষ এক জায়গায় জড়ো হওয়ায় পরিষেবা কেন্দ্র চত্বর কার্যত জনজোয়ারে পরিণত হয়।

অভিযোগ, একাধিক কাউন্টার থাকলেও কোন কাউন্টারে কোন পরিষেবা দেওয়া হচ্ছে, তা স্পষ্টভাবে উল্লেখ করা নেই। ফলে পরিষেবা নিতে এসে বিভ্রান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

কেউ অভিযোগ করছেন, আয়ুষ্মান ভারতের আবেদন জমা দেওয়ার পরেও রিসিভ কপি মেলেনি। আবার কারও অভিযোগ, অন্নপূর্ণা যোজনার টাকা এখনও তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি। বহুবার আবেদন করেও বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা বাতিল হওয়ার অভিযোগও তুলেছেন অনেকে।

দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও পরিষেবা না মেলায় ধীরে ধীরে বাড়তে থাকে ক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

অভিযোগ, বিক্ষোভের পরিস্থিতিতে ভবনের কলাপসিবল গেট টেনে দেওয়া হয়। এরপর পুলিশের এই পদক্ষেপের প্রতিবাদে আরও ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মহিলাদের একাংশ।

সরকারি পরিষেবার আশায় সাতটি ওয়ার্ডের মানুষের এই জমায়েত কার্যত বিক্ষোভের চেহারা নেয়। সাধারণ মানুষের প্রশ্ন, আবেদন করার পরেও কেন মিলছে না পরিষেবা? সমস্যার সমাধানই বা কবে হবে?

এখন পরিষেবা কেন্দ্রের এই সমস্যার সমাধানে প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর সাধারণ মানুষের।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর