অবৈধ ভাবে সরকারি জমি দখল করে নির্মাণ করার অভিযোগে শুক্রবার সকাল থেকেই উত্তাল হয়ে উঠল কাঁকসার বামুনারা এলাকা। অবৈধ নির্মাণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেয় পুলিশ।পাশাপাশি ফোনেও ওই নির্মাণকারীকে কড়া হুঁশিয়ারি দেন সংশ্লিষ্ট আধিকারিক।অন্যদিকে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি,জমির বৈধ নথিপত্র দেখান, নইলে বন্ধ রাখুন নির্মাণ কাজ। সরকারি জমি দখল করে নির্মাণ কোনওভাবেই বরদাস্ত করা হবেনা।এদিকে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখার পর নির্মাণকারীকে ফোন করে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন পুলিশ আধিকারিক। স্পষ্ট জানিয়ে দেওয়া হল, জমির বৈধ কাগজপত্র দেখাতে না পারলে কোনওভাবেই নির্মাণকাজ চালানো যাবে না। পুলিশের এই কড়া অবস্থানের পরেই কাজ বন্ধ করে দিলেন নির্মাণকাজে নিযুক্ত নির্মাণকর্মীরা।অন্যদিকে, সরকারি জমি দখল করে কোনও অবৈধ নির্মাণ বরদাস্ত করা হবে না, সাফ হুঁশিয়ারি বিজেপির।ঘটনাটি দুর্গাপুরের কাঁকসার বামুনাড়া এলাকার। অভিযোগ, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা এডিডিএ-র জমি দখল করে সেখানে শুরু হয়েছিল নির্মাণ কাজ। সরকারি জমিতে অবৈধ নির্মাণ হচ্ছে,এই খবর পেয়েই বিষয়টি নিয়ে সরব হন বিজেপির মণ্ডল সভাপতি শুভাশিস মুখোপাধ্যায়। দ্রুত পদক্ষেপের দাবিতে তিনি খবর দেন পুলিশকে। অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। ঘটনাস্থলে পৌঁছায় মলানদিঘী ফাঁড়ির পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে নির্মাণকাজের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা। জমির মালিকানা এবং নির্মাণের বৈধতা নিয়েও ওঠে প্রশ্ন । এরপরই ফোনে নির্মাণকারীকে সরাসরি হুঁশিয়ারি দেন এক পুলিশ আধিকারিক। জানতে চাওয়া হয়, সরকারি জমির উপর কীসের ভিত্তিতে নির্মাণকাজ চালানো হচ্ছে? জমির বৈধ কাগজপত্র থাকলে তা দেখাতে হবে। কাগজপত্র যাচাই না হওয়া পর্যন্ত কোনওভাবেই নির্মাণকাজ চালানো যাবে না বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। পুলিশের এই কড়া বার্তার পরেই কাজ বন্ধ করে দেন নির্মাণকাজে নিযুক্ত কর্মীরা। বিজেপির দাবি, তৃণমূলের জমানায় লাগামহীন ভাবে সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ করতেন শাসকদল ঘনিষ্ঠ মাফিয়ারা। বর্তমানে শাসকদলের বদল ঘটেছে। রাজ্যে কোথাও কোন রকম অবৈধ দখলদারী হওয়ার খবর পেলেই তাঁরা সেই জমি দখলদার মুক্ত করবেন বলে স্পষ্ট জানিয়ে দেন শুভাশিস বাবু।
সরকারি জমি দখল করে নির্মাণ কাজ! বন্ধ করল পুলিশ!!
সরকারি জমি দখল করে নির্মাণ কাজ! বন্ধ করল পুলিশ!!
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
সরকারি জমি দখল করে নির্মাণ কাজ! বন্ধ করল পুলিশ!! — ছবি: নিউজ১।