বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩২°C (মেঘাচ্ছন্ন)
জরুরি খবর
কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর সাতসকালে কলকাতার বিভিন্ন জায়গায় হানা ইডির! চিটফান্ড প্রতারণা মামলায় অন্তত ৬ ঠিকানায় তল্লাশি কেন্দ্রীয় সংস্থার UPI য়ে ২ হাজারের উপরে ব্যবসায়িক লেনদেনে বসল মাশুল! কাদের দিতে হবে? কবে থেকে গুনতে হবে বাড়তি অর্থ? দূর্গাপুজো কমিটি গুলির সঙ্গে প্রশাসনিক বৈঠক কোক ওভেন থানার ! নবান্নের নির্দেশে পুলিশে পদোন্নতি ও বড়সড় বদলি!! দুর্গাপূজা উপলক্ষে কাঁকসায় প্রশাসনিক সমন্বয় সভা!!! কলকাতা হাইকোর্টে ঘুষ মামলায় ছ'মাসের জন্য রক্ষাকবচ পেলেন সাংসদ কীর্তি আজাদ!! কুলটিতে দুর্গাপুজো সমন্বয় বৈঠক ও সাইবার সচেতনতায় পুলিশের নির্দেশ! উৎসবী মরশুমে বীরভূম জেলা পুলিশে ঘটানো হল বড়সড় রদবদল!! অটো-টোটোর দৌরাত্ম্য ! প্রশাসনের দ্বারস্থ মিনিবাস মালিকরা!! কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর সাতসকালে কলকাতার বিভিন্ন জায়গায় হানা ইডির! চিটফান্ড প্রতারণা মামলায় অন্তত ৬ ঠিকানায় তল্লাশি কেন্দ্রীয় সংস্থার UPI য়ে ২ হাজারের উপরে ব্যবসায়িক লেনদেনে বসল মাশুল! কাদের দিতে হবে? কবে থেকে গুনতে হবে বাড়তি অর্থ? দূর্গাপুজো কমিটি গুলির সঙ্গে প্রশাসনিক বৈঠক কোক ওভেন থানার ! নবান্নের নির্দেশে পুলিশে পদোন্নতি ও বড়সড় বদলি!! দুর্গাপূজা উপলক্ষে কাঁকসায় প্রশাসনিক সমন্বয় সভা!!! কলকাতা হাইকোর্টে ঘুষ মামলায় ছ'মাসের জন্য রক্ষাকবচ পেলেন সাংসদ কীর্তি আজাদ!! কুলটিতে দুর্গাপুজো সমন্বয় বৈঠক ও সাইবার সচেতনতায় পুলিশের নির্দেশ! উৎসবী মরশুমে বীরভূম জেলা পুলিশে ঘটানো হল বড়সড় রদবদল!! অটো-টোটোর দৌরাত্ম্য ! প্রশাসনের দ্বারস্থ মিনিবাস মালিকরা!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ!!

নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ!!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

নিত্যপ্রয়োজনীয় জিনিসের লাগামহীন মূল্যবৃদ্ধি রদ, এসআইআর (SIR)-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে বাদ পড়া সমস্ত বৈধ ভোটারদের পুনরায় নাম তালিকাভুক্ত করা এবং আবেদনকারী সমস্ত যোগ্য মহিলাদের 'অন্নপূর্ণা ভান্ডার' প্রকল্পের বকেয়া অর্থ অবিলম্বে প্রদানের দাবিতে সরব হলো কংগ্রেস।
রবিবার বিকেলে পশ্চিম বর্ধমান জেলার বুদবুদের তিলডাং মোড়ে কংগ্রেসের উদ্যোগে একটি বৃহৎ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। দলীয় পতাকাতলে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন জেলা ও ব্লক স্তরের শীর্ষ নেতৃত্ব সহ শতাধিক ক্ষুব্ধ কর্মী-সমর্থক।
মঞ্চে উপস্থিত নেতৃত্ব:
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন,পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী,বুদবুদ ব্লক কংগ্রেসের সভাপতি,জয় গোপাল দে,প্রদেশ কংগ্রেস নেত্রী জ্যোৎস্না গড়াই,
 কংগ্রেস নেতা পাগলু মজুমদার, কাউসার আলী শেখ, হিকময় আলী শেখ এবং নেত্রী মেঘনা মান্না।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেসের ব্লক সভাপতি দেবেশ চক্রবর্তী রাজ্য ও স্থানীয় প্রশাসনের ভূমিকার তীব্র সমালোচনা করেন। তিনি বুদবুদ অঞ্চলের সাধারণ মানুষকে সাথে নিয়ে আগামী দিনে আরও বড় আন্দোলনের ডাক দেন।
সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়ে দেবেশ চক্রবর্তী বলেন:-"বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। বুদবুদ বাজারে এখনো কেন টাস্ক ফোর্সের দেখা মিলছে না? মজুতদার ও আড়তদারেরা ইচ্ছেমতো জিনিসপত্র মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে এবং দাম বাড়াচ্ছে, অথচ প্রশাসন নির্বিকার।"
তিনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প ও ভোটার তালিকা ইস্যুতেও রাজ্য সরকারকে বিঁধে বলেন, "১৭-১৮ পাতার ফর্ম ফিলাপ করা সত্ত্বেও কেন আমাদের বোনেদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকছে না? এছাড়া, এসআইআর-এর নামে লক্ষ লক্ষ বৈধ মানুষের নাম ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছে। যারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় ঢুকেছে, তাদের সুবিধা করে দিতেই এই চক্রান্ত। বকেয়া নামগুলো অবিলম্বে সংশোধন করে আবার তালিকায় যুক্ত করতেই হবে।"
তিলডাং মোড়ের এই প্রতিবাদ সভা থেকে দলীয় নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দেন, সাধারণ মানুষের বঞ্চনা ও নিত্যদিনের সমস্যা সমাধান না হলে আগামী দিনে কংগ্রেস এই আন্দোলনকে আরও বৃহত্তর আকার দেবে এবং রাজপথে নেমে তীব্র প্রতিবাদ গড়ে তুলবে।

সম্পর্কিত ট্যাগ: #রাজনীতি #পশ্চিমবঙ্গ #ভারত ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর