মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে তাঁর রাজনৈতিক কেরিয়ার এবছর রজতজয়ন্তী বর্ষ পূরণ করতে চলেছে। এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসেবেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উঠে এসেছে সারা বিশ্বে। প্রশাসক হিসেবে তাঁর রাজনৈতিক জীবনের এই গুরুত্বপূর্ণ ২৫ বছর সময়টিকে স্মরণীয় করে রাখতে এ বছর পশ্চিমবঙ্গ সহ সারা দেশেই মহোৎসব হিসেবে পালন করার উদ্যোগ শুরু হয়েছে বিজেপির পক্ষ থেকে। নরেন্দ্র মোদিজীর শুভ জন্মদিনকে সামনে রেখে আগামীকাল অর্থাৎ ১৭ সেপ্টেম্বর থেকে আগামী একমাস প্রধানমন্ত্রীর নামে একটি দীপ প্রজ্জ্বলনের আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যবাসীর উদ্দেশ্যে শুভেন্দু বাবু বলেন, আগামী ৭-ই অক্টোবর মাননীয় নরেন্দ্র মোদিজী প্রশাসক হিসেবে তাঁর রাজনৈতিক কেরিয়ারের ২৫ বছর পূর্ণ করতে চলেছেন। এই উপলক্ষে আগামী এক মাস কালব্যাপী তাঁর সুস্থ দীর্ঘ জীবন ও শুভকামনা জানানোর জন্য প্রদীপ প্রজ্জ্বলনের আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যের প্রতিটি দেশপ্রেমী ও রাষ্ট্রবাদী মানুষ যাতে মোদীজির নামে একটি প্রদীপ প্রজ্জ্বলন করেন, রাজ্যবাসীর কাছে তিনি সেই উপলক্ষে আহ্বান জানাচ্ছেন। শুভেন্দু বাবু বলেন, এ বছর বিশ্বযোগ দিবসকে সামনে রেখে মোট ৭০ লক্ষ জাতীয় পতাকা বিতরণ করা হয়েছে।বুধবার নবান্নের সেমিনার হল থেকে রাজ্যবাসীর কাছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রত্যেক রাজ্যবাসীর কাছে আহ্বান, বাড়িতে, অফিসে, মন্দিরে আপনারা প্রধানমন্ত্রীর আরও সাফল্য কামনা করে একটি করে প্রদীপ প্রজ্জ্বলন করুন।
প্রধানমন্ত্রীর নামে একটি প্রদীপ প্রজ্জ্বলনের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!
প্রধানমন্ত্রীর নামে একটি প্রদীপ প্রজ্জ্বলনের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
প্রধানমন্ত্রীর নামে একটি প্রদীপ প্রজ্জ্বলনের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! — ছবি: নিউজ১।