একটানা বৃষ্টি।বৃষ্টির জমা জল বুঝতে না পেরে নিকাশি নালায় পড়ে গেলো চার চাকা গাড়ি। দুর্গাপুরের এমএএমসি কারখানার সামনে ১৯ নম্বর জাতীয় সড়কের উড়ালপুলের কাছে এই দুর্ঘটনা, বরাত জোরে প্রাণে বেঁচে গেলো চালক।বছরের সারাটা সময় ধরে বেহাল নিকাশি ব্যাবস্থার জন্য এমএএমসি কারখানার উড়ালপুল সংলগ্ন এলাকায় জল দাঁড়িয়ে থাকে, আর বৃষ্টি হলে তো কথায় নেই। রাস্তা ডুবে যায় জলে, জীবন হাতে করে নিয়ে চলাচল করে যানবাহন।অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, থানা, হাসপাতাল স্কুল,কলেজ, বাজার,পৌঁছতে দরকার এই রাস্তা, কিন্তু সেই তৃণমূল জামানা থেকে মানুষের যে ভোগান্তি জারি রয়েছেব, সেই ভোগান্তি আজও অব্যাহত।কে দেখবে সাধারণ মানুষকে? তাহলে কি বিপদ বুঝেও এই রাস্তাটাই ব্যবহার করতে হবে তাদেরকে? প্রশ্ন সোজা উত্তর মেলাটা ততটাই কঠিন।
জমা জলে চারচাকা, প্রাণে বাঁচলেন চালক !!!
জমা জলে চারচাকা, প্রাণে বাঁচলেন চালক !!!
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
জমা জলে চারচাকা, প্রাণে বাঁচলেন চালক !!! — ছবি: নিউজ১।