মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩২°C (আংশিক মেঘলা)
জরুরি খবর
কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর দুর্গাপুর ব্যারেজে ভারী পণ্যবাহী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করল ADPC ! আজকের রুপোর দাম: কলকাতায় সর্বশেষ রুপোর রেট (২১ সেপ্টেম্বর ২০২৬) আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২১ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুরে মহিলাদের নিরাপত্তায় চালু ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড !! নন্দীগ্রামের পর রেজিনগরও! মনোনয়ন তুলে নিচ্ছেন মমতা তৃণমূলের প্রার্থী, উপনির্বাচন ঘিরে নাটক আজও অব্যাহত ভাদু গানের সুরের মূর্ছনায় মাতল অন্ডালের খনি এলাকা! কালের গর্ভে 'তৃণমূলের প্রতীক'!! 'ফুটবল খেলোয়ার'প্রতীকে মমতার প্রার্থী ! 'খাম' চিহ্নে প্রতিপক্ষ! রাজ্য পুলিশের নতুন ট্রাফিক কন্ট্রোল রুম এর উদ্বোধন মুখ্যমন্ত্রীর! প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর দুর্গাপুর ব্যারেজে ভারী পণ্যবাহী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করল ADPC ! আজকের রুপোর দাম: কলকাতায় সর্বশেষ রুপোর রেট (২১ সেপ্টেম্বর ২০২৬) আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২১ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুরে মহিলাদের নিরাপত্তায় চালু ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড !! নন্দীগ্রামের পর রেজিনগরও! মনোনয়ন তুলে নিচ্ছেন মমতা তৃণমূলের প্রার্থী, উপনির্বাচন ঘিরে নাটক আজও অব্যাহত ভাদু গানের সুরের মূর্ছনায় মাতল অন্ডালের খনি এলাকা! কালের গর্ভে 'তৃণমূলের প্রতীক'!! 'ফুটবল খেলোয়ার'প্রতীকে মমতার প্রার্থী ! 'খাম' চিহ্নে প্রতিপক্ষ! রাজ্য পুলিশের নতুন ট্রাফিক কন্ট্রোল রুম এর উদ্বোধন মুখ্যমন্ত্রীর! প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

রাস্তার আন্দোলন নিয়ে CPIM কে ধন্যবাদ BJP বিধায়কের!!

রাস্তার আন্দোলন নিয়ে CPIM কে ধন্যবাদ BJP বিধায়কের!!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

রাস্তার বেহাল দশা নিয়ে দুর্গাপুরে সিপিএমের অভিনব আন্দোলন। কোথাও রাস্তার গর্তে জমা জলে মাছ ছেড়ে প্রতিবাদ, আবার কোথাও জল-কাদার মধ্যে ধানের বীজ রোপণ করে দেখানো হচ্ছে রাস্তার পরিস্থিতি।
দুর্গাপুরের বিভিন্ন এলাকায় রাস্তার বেহাল দশা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছে। কোথাও বড় বড় গর্ত, কোথাও পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে খানাখন্দ, আবার বৃষ্টির পরে বহু জায়গায় রাস্তার উপর জমছে জল।
এই পরিস্থিতিতে রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছে সিপিএম। তাদের বক্তব্য, দুর্গাপুর নগর নিগমে দীর্ঘদিন নির্বাচন না হওয়ার পাশাপাশি নাগরিক পরিষেবার বিভিন্ন সমস্যা নিয়েও মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে।
সিপিএমের এই আন্দোলন প্রসঙ্গেই এবার মন্তব্য করলেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, সিপিএমের আন্দোলনের মাধ্যমে শহরের বিভিন্ন এলাকার রাস্তার সমস্যাগুলি সামনে আসছে। সেই তথ্য প্রশাসনের কাছে তুলে ধরে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে বলেই সিপিএমের কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানান তিনি।
তবে সিপিএমের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কটাক্ষও করেছেন বিজেপি বিধায়ক। তাঁর বক্তব্য, “ডায়নোসর আবার ফিরে আসতে পারে। সিপিআইএম আর নতুন করে বাংলায় ফিরে আসবে না।”
অন্যদিকে, রাস্তার বেহাল দশা এবং নাগরিক পরিষেবা নিয়ে নিজেদের অভিযোগে সরব সিপিএম। তাদের দাবি, দীর্ঘদিন ধরে সমস্যার কথা জানানো হলেও স্থায়ী সমাধান হচ্ছে না। সেই কারণেই অভিনব পদ্ধতিতে আন্দোলনে নেমেছেন তারা।
রাস্তার গর্তে মাছ, জল-কাদায় ধানের বীজ—অভিনব এই প্রতিবাদের মধ্যেই এখন দুর্গাপুরের নাগরিক পরিষেবা নিয়ে ফের শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর