বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩২°C (মেঘাচ্ছন্ন)
জরুরি খবর
কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর সাতসকালে কলকাতার বিভিন্ন জায়গায় হানা ইডির! চিটফান্ড প্রতারণা মামলায় অন্তত ৬ ঠিকানায় তল্লাশি কেন্দ্রীয় সংস্থার UPI য়ে ২ হাজারের উপরে ব্যবসায়িক লেনদেনে বসল মাশুল! কাদের দিতে হবে? কবে থেকে গুনতে হবে বাড়তি অর্থ? দূর্গাপুজো কমিটি গুলির সঙ্গে প্রশাসনিক বৈঠক কোক ওভেন থানার ! নবান্নের নির্দেশে পুলিশে পদোন্নতি ও বড়সড় বদলি!! দুর্গাপূজা উপলক্ষে কাঁকসায় প্রশাসনিক সমন্বয় সভা!!! কলকাতা হাইকোর্টে ঘুষ মামলায় ছ'মাসের জন্য রক্ষাকবচ পেলেন সাংসদ কীর্তি আজাদ!! কুলটিতে দুর্গাপুজো সমন্বয় বৈঠক ও সাইবার সচেতনতায় পুলিশের নির্দেশ! উৎসবী মরশুমে বীরভূম জেলা পুলিশে ঘটানো হল বড়সড় রদবদল!! অটো-টোটোর দৌরাত্ম্য ! প্রশাসনের দ্বারস্থ মিনিবাস মালিকরা!! কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর সাতসকালে কলকাতার বিভিন্ন জায়গায় হানা ইডির! চিটফান্ড প্রতারণা মামলায় অন্তত ৬ ঠিকানায় তল্লাশি কেন্দ্রীয় সংস্থার UPI য়ে ২ হাজারের উপরে ব্যবসায়িক লেনদেনে বসল মাশুল! কাদের দিতে হবে? কবে থেকে গুনতে হবে বাড়তি অর্থ? দূর্গাপুজো কমিটি গুলির সঙ্গে প্রশাসনিক বৈঠক কোক ওভেন থানার ! নবান্নের নির্দেশে পুলিশে পদোন্নতি ও বড়সড় বদলি!! দুর্গাপূজা উপলক্ষে কাঁকসায় প্রশাসনিক সমন্বয় সভা!!! কলকাতা হাইকোর্টে ঘুষ মামলায় ছ'মাসের জন্য রক্ষাকবচ পেলেন সাংসদ কীর্তি আজাদ!! কুলটিতে দুর্গাপুজো সমন্বয় বৈঠক ও সাইবার সচেতনতায় পুলিশের নির্দেশ! উৎসবী মরশুমে বীরভূম জেলা পুলিশে ঘটানো হল বড়সড় রদবদল!! অটো-টোটোর দৌরাত্ম্য ! প্রশাসনের দ্বারস্থ মিনিবাস মালিকরা!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

উড়িষ্যার বিচিত্রপুর জঙ্গলে বিচিত্র কাণ্ড! উদ্ধার 5টি বিরল প্রজাতির ওরাং ওটাং!!

উড়িষ্যার বিচিত্রপুর জঙ্গলে বিচিত্র কাণ্ড! উদ্ধার 5টি বিরল প্রজাতির ওরাং ওটাং!!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

বিচিত্রপুর জঙ্গলে বিচিত্র ঘটনা!এই জঙ্গলে হঠাৎই পাঁচটি বিরল প্রজাতির ওরাং ওটাং দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা তীব্র কৌতূহলী হয়ে পড়েন। উড়িষ্যার বালেশ্বর জেলার ভোগরায় ব্লকের অধীন বিচিত্রপুর জঙ্গলে মঙ্গলবার সকালে এই পাঁচটি বিরল প্রজাতির ওরাং ওটাং দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এই জঙ্গলে এর আগে কখনোই ওরাং ওটাং জাতীয় কোন প্রাণীর অস্তিত্ব পাওয়া যায়নি। বিরল এই বানর জাতীয় প্রাণী গুলি কিভাবে এই জঙ্গলে এলো তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। সবচেয়ে মজার ব্যাপার, ওরাং ওটাং গুলিকে দেখবার জন্য শত শত মানুষ ভীড় করলেও প্রাণীগুলি মানুষ দেখে ভয় পাওয়া দূরের কথা, মানুষের দেওয়া কলা, আপেল সহ বিভিন্ন ফল পরম সুখে আয়েশ করে খেতে শুরু করে। ওরাং ওটাংয়ের উপস্থিতির কথা মুহূর্তে চাউর হয়ে যায় সমগ্র এলাকায়। বিচিত্র এই প্রাণীগুলিকে দেখতে বিচিত্রপুর জঙ্গলে ক্রমেই  জমতে থাকে কৌতুহলী মানুষের ভীড়। ওরাং ওটাং প্রধানত গভীর জঙ্গলে থাকে। পূর্বাঞ্চলীয় কোন রাজ্যের কোন জঙ্গলেই ইতিপূর্বে লাঙ্গুল হীন এই বানর জাতীয় প্রাণীগুলিকে দেখা যায় না। কিভাবে সেগুলি এই জঙ্গলে এসে পড়ল তা নিয়েও রহস্য দানা বেঁধেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রতিদিনের মতো এদিনও তাঁরা জঙ্গলে কাঠ ইত্যাদি কুড়ানোর জন্য গিয়েছিলেন। তখনই দেখেন ওই ওরাং ওটাং পরিবারের পাঁচ সদস্য একটি খোলা জায়গায় আরামে বসে রয়েছে। প্রথমে সেগুলি ওরাং ওটাং বলেই চিনতে পারেননি তাঁরা। ক্রমে খবর যায় বনদপ্তর এর আধিকারিকদের কাছেও।  দ্রুত তাঁরা বিচিত্রপুরের ওই জঙ্গলাকীর্ণ এলাকায় এসে পড়েন। মানুষের এত কাছাকাছি সাধারণত ওরাং ওটাং দেখা যায় না। এদিন উদ্ধার হওয়া এই প্রাণীগুলি কিন্তু মানুষের উপস্থিতিকে কোনো রকম পাত্তাই দিতে চায়নি। এই দৃশ্য দেখেই স্থানীয়দের অনেকেরই মনে হয়েছে, হয়তো কোন চিড়িয়াখানায় এতদিন তারা বন্দী ছিল। এবং তারা মানুষ দেখতে অভ্যস্ত। তাই মানুষ দেখে ভয় না পেয়ে তাদের দেওয়া খাদ্য সামগ্রী উপহার স্বরূপ দ্বারা অত্যন্ত হৃষ্ট চিত্তে গ্রহণ করেছে। ওরাং ওটাং গুলিকে দেখতে একদিকে যেমন মানুষের ভীড় জমে, অন্যদিকে অনেকেই সেগুলির ছবি তুলতে এবং ভিডিও করতেও ব্যস্ত হয়ে পড়েন।বন দপ্তরের কর্মীরা বেশ কয়েকটি খাঁচা নিয়ে এসে প্রাণীগুলিকে খাঁচা বন্দি করে নিয়ে যান। সেগুলির স্বাস্থ্য পরীক্ষা করার জন্য প্রাথমিকভাবে পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে। তবে উদ্ধার প্রাপ্ত এই বানর জাতীয় প্রাণীগুলি যে ওরাং ওটাংই সে ব্যাপারে বনদপ্তরের আধিকারিকরাও নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি। শিম্পাঞ্জি ও বন মানুষের মাঝামাঝি এপ বা বানর জাতীয় প্রাণী এগুলি। স্থানীয়দের অনেকেরই ধারণা, এই প্রাণীগুলিকে চুরি করে অন্য কোথাও পাচার করার চেষ্টা করা হয়েছিল। পুলিশের নজরে পড়ে যাওয়ার ভয়ে সেগুলিকে এই জঙ্গলে ছেড়ে দিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। যদিও বনবিভাগের পক্ষ থেকে সঠিক তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিতভাবে সবকিছু জানা সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে। আপাতত উদ্ধার প্রাপ্ত প্রাণীগুলি সরকারের নিশ্চিত আশ্রয়ে স্থান পাওয়ায় এলাকাবাসীও হাঁফ ছেড়ে বেঁচেছেন।

সম্পর্কিত ট্যাগ: #ভারত ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর