বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩২°C (মেঘাচ্ছন্ন)
জরুরি খবর
কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর সাতসকালে কলকাতার বিভিন্ন জায়গায় হানা ইডির! চিটফান্ড প্রতারণা মামলায় অন্তত ৬ ঠিকানায় তল্লাশি কেন্দ্রীয় সংস্থার UPI য়ে ২ হাজারের উপরে ব্যবসায়িক লেনদেনে বসল মাশুল! কাদের দিতে হবে? কবে থেকে গুনতে হবে বাড়তি অর্থ? দূর্গাপুজো কমিটি গুলির সঙ্গে প্রশাসনিক বৈঠক কোক ওভেন থানার ! নবান্নের নির্দেশে পুলিশে পদোন্নতি ও বড়সড় বদলি!! দুর্গাপূজা উপলক্ষে কাঁকসায় প্রশাসনিক সমন্বয় সভা!!! কলকাতা হাইকোর্টে ঘুষ মামলায় ছ'মাসের জন্য রক্ষাকবচ পেলেন সাংসদ কীর্তি আজাদ!! কুলটিতে দুর্গাপুজো সমন্বয় বৈঠক ও সাইবার সচেতনতায় পুলিশের নির্দেশ! উৎসবী মরশুমে বীরভূম জেলা পুলিশে ঘটানো হল বড়সড় রদবদল!! অটো-টোটোর দৌরাত্ম্য ! প্রশাসনের দ্বারস্থ মিনিবাস মালিকরা!! কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর সাতসকালে কলকাতার বিভিন্ন জায়গায় হানা ইডির! চিটফান্ড প্রতারণা মামলায় অন্তত ৬ ঠিকানায় তল্লাশি কেন্দ্রীয় সংস্থার UPI য়ে ২ হাজারের উপরে ব্যবসায়িক লেনদেনে বসল মাশুল! কাদের দিতে হবে? কবে থেকে গুনতে হবে বাড়তি অর্থ? দূর্গাপুজো কমিটি গুলির সঙ্গে প্রশাসনিক বৈঠক কোক ওভেন থানার ! নবান্নের নির্দেশে পুলিশে পদোন্নতি ও বড়সড় বদলি!! দুর্গাপূজা উপলক্ষে কাঁকসায় প্রশাসনিক সমন্বয় সভা!!! কলকাতা হাইকোর্টে ঘুষ মামলায় ছ'মাসের জন্য রক্ষাকবচ পেলেন সাংসদ কীর্তি আজাদ!! কুলটিতে দুর্গাপুজো সমন্বয় বৈঠক ও সাইবার সচেতনতায় পুলিশের নির্দেশ! উৎসবী মরশুমে বীরভূম জেলা পুলিশে ঘটানো হল বড়সড় রদবদল!! অটো-টোটোর দৌরাত্ম্য ! প্রশাসনের দ্বারস্থ মিনিবাস মালিকরা!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

অটো-টোটোর দৌরাত্ম্য ! প্রশাসনের দ্বারস্থ মিনিবাস মালিকরা!!

অটো-টোটোর দৌরাত্ম্য ! প্রশাসনের দ্বারস্থ মিনিবাস মালিকরা!!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

বাস ও মিনিবাসের রুটে অনিয়ন্ত্রিতভাবে চলাচল করছে অসংখ্য অটো এবং টোটো। অটো,টোটো চলাচল করতে থাকায় বিশেষত মিনিবাসের যাত্রী সংখ্যা বর্তমানে খুবই কমে গিয়েছে। এই বিষয়টি নিয়ে বিগত সরকারের সময় থেকেই বার বার করে প্রশাসনের উচ্চ মহলে সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেও কোন সুরাহা হয়নি। বেআইনি অটো ও টোটোর  চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেও  মেলেনি কোন সুরাহা। ফলে এই মুহূর্তে মিনিবাস মালিকরা কার্যত চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন। যাত্রী না থাকায় মিনিবাস গুলি দীর্ঘদিন ধরেই চরম আর্থিক সংকটের মুখে পড়েছিল, বর্তমানে সমস্যা আরও সঙ্গীন হয়ে পড়ায় বাধ্য হয়েই মিনিবাস মালিকদের একটি বড় অংশ মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পাশাপাশি পরিবহন আধিকারিকের সঙ্গে বৈঠকে বসেন। জেলাশাসক পন্নামবলাম এস.-এর পৌরোহিত্যে অনুষ্ঠিত ওই বৈঠকে মিনিবাস মালিকদের পক্ষ থেকে একগুচ্ছ অভিযোগ তুলে ধরা হয়। মিনিবাস সংগঠনের সম্পাদক সুদীপ রায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এদিন জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে তাঁরা তাদের বাস্তব সমস্যা গুলির কথা তুলে ধরেছেন। রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং টোটোর দৌরাত্ম্যের বিষয়টি নিয়ে আগেই সরব হয়েছিলেন।তবে এ বিষয়ে মন্ত্রী আরও কিছুদিন সময় চেয়েছেন। রাতারাতি কোন সমস্যার সমাধান করা সম্ভব নয়। তবে জেলা প্রশাসনের তরফ থেকে এদিন মিনিবাস মালিকদের আশ্বস্ত করে বলা হয়েছে, কোন টোটো বা অটো জাতীয় সড়কই শুধু নয়, মিনিবাসের রুটেও চলাচল করতে পারবেনা। এ বিষয়ে  অত্যন্ত কড়া মনোভাব নেওয়ার কথাও জানানো হয়েছে প্রশাসনের তরফে। সুদীপবাবু বলেন, দীর্ঘদিন ধরেই অটো, টোটোর দৌরাত্ম্যের ফলে নিদারুণ আর্থিক সংকটের মধ্যে দিয়ে চলছে মিনিবাস সংগঠনগুলি। ইতিমধ্যেই দোমোহানি, আসানসোল বাস স্ট্যান্ড, বার্নপুর সহ অন্যান্য জায়গায় টোটো চালকদের হাতে প্রহৃত হয়েছেন মিনিবাস কর্মীরা। মূলত মিনিবাসের চালক, কন্ডাক্টর এবং অন্যান্য কর্মীরাই টোটোর দৌরাত্ম্যের ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।তবে তাঁরা জানান, এতদিনই যখন অপেক্ষা করেছেন তাঁরা,সেক্ষেত্রে আরও কিছুদিনও অপেক্ষা করবেন। এদিনের বৈঠকে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর