রবিবার, ১ নভেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ২৯°C (আংশিক মেঘলা)
বাজার দর
জরুরি খবর
ছত্তিশগড়ে নিম্নচাপে পরিণত 'অর্ণব ! সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল ক্ষুদিরাম স্পোর্টিং ক্লাবের কালীপুজোর খুঁটিপুজো! আসন্ন ছটপুজো উপলক্ষে পুকুরঘাট পরিদর্শনে পঞ্চায়েত সদস্যরা ! বরাকরে শিল্পপতি অনিল আগরওয়ালের বাড়িতে ইডির হানা শুক্রবার ভোরে !! দুর্গাপুরে শিল্পপতির বাড়িতে অর্থ মন্ত্রকের আধিকারিকরা ! NEWS 1 এর ক্যামেরায় দুর্গাপুরের সেরার সেরা রামমন্দির !!দুর্গাপুর!! পশ্চিম বর্ধমান জেলার পুজো গাইড ম্যাপ প্রকাশ করলেন সিপি প্রণব কুমার! NEWS1-এর পক্ষ থেকে শ্যামবাটি যুব সমিতিকে প্রদান করা হল শারদ সম্মান। 'নিউজ ওয়ান' এর বিচারে অনুরাগপুরের অনুজ সংঘের দুর্গোৎসবকে সেরার স্বীকৃতি! বিশ্ব ফার্মাসিস্ট দিবস ও জাতীয় ফার্মেসি সপ্তাহ উদযাপন !! ছত্তিশগড়ে নিম্নচাপে পরিণত 'অর্ণব ! সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল ক্ষুদিরাম স্পোর্টিং ক্লাবের কালীপুজোর খুঁটিপুজো! আসন্ন ছটপুজো উপলক্ষে পুকুরঘাট পরিদর্শনে পঞ্চায়েত সদস্যরা ! বরাকরে শিল্পপতি অনিল আগরওয়ালের বাড়িতে ইডির হানা শুক্রবার ভোরে !! দুর্গাপুরে শিল্পপতির বাড়িতে অর্থ মন্ত্রকের আধিকারিকরা ! NEWS 1 এর ক্যামেরায় দুর্গাপুরের সেরার সেরা রামমন্দির !!দুর্গাপুর!! পশ্চিম বর্ধমান জেলার পুজো গাইড ম্যাপ প্রকাশ করলেন সিপি প্রণব কুমার! NEWS1-এর পক্ষ থেকে শ্যামবাটি যুব সমিতিকে প্রদান করা হল শারদ সম্মান। 'নিউজ ওয়ান' এর বিচারে অনুরাগপুরের অনুজ সংঘের দুর্গোৎসবকে সেরার স্বীকৃতি! বিশ্ব ফার্মাসিস্ট দিবস ও জাতীয় ফার্মেসি সপ্তাহ উদযাপন !!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

পুলিশের চোখে ধুলো দিয়ে গরু পাচারের চেষ্টা!!

পুলিশের চোখে ধুলো দিয়ে গরু পাচারের চেষ্টা!!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

রাতের অন্ধকারে পুলিশের চোখে ধুলো দিয়ে গরু পাচারের চেষ্টা। কিন্তু শেষরক্ষা হল না। পুলিশের তৎপরতায় ধাওয়া করে আটক করা হল গরুবোঝাই দু’টি লরি। লরির ভিতর থেকে উদ্ধার হল মোট ৪৫টি গরু। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু’জন চালককে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওড়িশা থেকে কলকাতার উদ্দেশে গরু নিয়ে যাচ্ছিল দু’টি লরি। মধ্যরাতে ঝাড়গ্রাম থানার অন্তর্গত পাড়া বিট হাউস এলাকার টোল প্লাজার কাছে পুলিশের নজরে আসে গাড়ি দু’টি। পুলিশের সন্দেহ হওয়ায় লরিগুলিকে থামানোর চেষ্টা করা হয়। কিন্তু অভিযোগ, পুলিশের নজর এড়িয়ে পালানোর চেষ্টা করেন চালকেরা।

এরপরই শুরু হয় পুলিশের ধাওয়া। বেশ কিছুটা পথ তাড়া করার পর শেষ পর্যন্ত লরিগুলিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। গাড়ির ভিতরে তল্লাশি চালাতেই পুলিশের চোখ কপালে ওঠে। লরির ভিতরে বাঁধা অবস্থায় ছিল মোট ৪৫টি গরু।

পুলিশের প্রাথমিক অনুমান, বেআইনিভাবে গরুগুলিকে পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের তৎপরতায় পাচারের সেই চেষ্টা বানচাল হয়ে যায়। দু’টি লরি-সহ দুই চালককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম শেখ রিয়াজ উদ্দিন ও শেখ রিয়াজ। অভিযুক্ত দু’জনকেই মঙ্গলবার ঝাড়গ্রাম আদালতে পেশ করা হবে।

ঘটনার পিছনে কোনও বড় পাচারচক্র কাজ করছে কি না, গরুগুলির গন্তব্য কোথায় ছিল এবং এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত—তা খতিয়ে দেখছে ঝাড়গ্রাম জেলা পুলিশ।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর