শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩০°C (হালকা বৃষ্টি)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আজকের রুপোর দাম: কলকাতায় সর্বশেষ রুপোর রেট (২৫ সেপ্টেম্বর ২০২৬) আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৫ সেপ্টেম্বর ২০২৬) আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! বহিরাগত শ্রমিক নিয়োগের অভিযোগ, DPL গেটে BJPর বিক্ষোভ!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আজকের রুপোর দাম: কলকাতায় সর্বশেষ রুপোর রেট (২৫ সেপ্টেম্বর ২০২৬) আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৫ সেপ্টেম্বর ২০২৬) আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! বহিরাগত শ্রমিক নিয়োগের অভিযোগ, DPL গেটে BJPর বিক্ষোভ!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

BB কলেজের অনুষ্ঠানে হামলা! প্রতিবাদে বিক্ষোভ ABVP র!!

BB কলেজের অনুষ্ঠানে হামলা! প্রতিবাদে বিক্ষোভ ABVP র!!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

কলেজে অনুষ্ঠান চলাকালীন বহিরাগত একদল যুবক এসে ছাত্র-ছাত্রীদের উপর ব্যাপক হামলা শুরু করে। বহিরাগতদের ওই হামলায় বেশ কিছু ছাত্র-ছাত্রী আহত হয়েছেন। আসানসোলের বিবি কলেজের এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে ওই হামলার ঘটনার পর এখনও পুলিশ কাউকে গ্রেফতার না করায় বুধবার আসানসোল দক্ষিণ থানা ও জি টি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় 'অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের' কয়েকশো সদস্য। বিক্ষোভকারীদের দাবি, সেদিনের হামলার ঘটনায় তৃণমূল আশ্রিত বেশ কিছু বহিরাগত গুন্ডা যুক্ত ছিল। সিসিটিভিতে তাদের প্রত্যেকের ছবি ধরা পড়েছে। কিন্তু তা সত্ত্বেও পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করার প্রশ্নে এখনও টালবাহানা করে চলেছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। তাঁদের দাবি, কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন বহিরাগত গুন্ডারা এসে মহিলাদের উপর হামলা চালিয়েছে। তাদের উত্ত্যক্ত করার চেষ্টা করছিল। এই ধরণের গুন্ডামি তাঁরা কোনভাবেই বরদাস্ত করবেন না বলে এদিন আরও একবার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। এদিন থানার সামনে বিক্ষোভ চলাকালীন পুলিশ এসে বিক্ষোভকারীদের সঙ্গে বেশ কয়েকবার কথা বলার চেষ্টা করে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যদের অভিযোগ, কলেজে অনুষ্ঠান চলাকালীন যারা হামলা চালিয়েছিল তাদের প্রত্যেকেরই ছবি ওই সিসিটিভি ফুটেজে উঠেছে। তারা ইতিমধ্যে চিহ্নিত হওয়া সত্ত্বেও পুলিশ কোন অজ্ঞাত কারণে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। এ বিষয়ে বিক্ষুব্ধ ছাত্রদের দাবি, পুলিশ আগামী ৩ দিনের মধ্যে অভিযুক্ত বহিরাগত যুবকদের গ্রেপ্তার করবে বলে আশ্বাস দিয়েছে। সে ক্ষেত্রে যদি কোথাও গ্রেফতারির প্রশ্নে শিথিলতা দেখায় পুলিশ, তবে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বলে এদিন হুঁশিয়ারি দেওয়া হয়। তবে শুধু আসানসোল দক্ষিণ থানার সামনেই নয়, প্রবল বৃষ্টির মধ্যেই সংগঠনের তরফে জিটি রোডের একাংশ অবরোধ করেও বেশ কিছুক্ষণ ধরে সদস্যরা বিক্ষোভ দেখাতে থাকেন। ফলে ব্যস্ততম জিটি রোডে যান চলাচল ব্যাহত হয়।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর