বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩২°C (মেঘাচ্ছন্ন)
জরুরি খবর
কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর সাতসকালে কলকাতার বিভিন্ন জায়গায় হানা ইডির! চিটফান্ড প্রতারণা মামলায় অন্তত ৬ ঠিকানায় তল্লাশি কেন্দ্রীয় সংস্থার UPI য়ে ২ হাজারের উপরে ব্যবসায়িক লেনদেনে বসল মাশুল! কাদের দিতে হবে? কবে থেকে গুনতে হবে বাড়তি অর্থ? দূর্গাপুজো কমিটি গুলির সঙ্গে প্রশাসনিক বৈঠক কোক ওভেন থানার ! নবান্নের নির্দেশে পুলিশে পদোন্নতি ও বড়সড় বদলি!! দুর্গাপূজা উপলক্ষে কাঁকসায় প্রশাসনিক সমন্বয় সভা!!! কলকাতা হাইকোর্টে ঘুষ মামলায় ছ'মাসের জন্য রক্ষাকবচ পেলেন সাংসদ কীর্তি আজাদ!! কুলটিতে দুর্গাপুজো সমন্বয় বৈঠক ও সাইবার সচেতনতায় পুলিশের নির্দেশ! উৎসবী মরশুমে বীরভূম জেলা পুলিশে ঘটানো হল বড়সড় রদবদল!! অটো-টোটোর দৌরাত্ম্য ! প্রশাসনের দ্বারস্থ মিনিবাস মালিকরা!! কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর সাতসকালে কলকাতার বিভিন্ন জায়গায় হানা ইডির! চিটফান্ড প্রতারণা মামলায় অন্তত ৬ ঠিকানায় তল্লাশি কেন্দ্রীয় সংস্থার UPI য়ে ২ হাজারের উপরে ব্যবসায়িক লেনদেনে বসল মাশুল! কাদের দিতে হবে? কবে থেকে গুনতে হবে বাড়তি অর্থ? দূর্গাপুজো কমিটি গুলির সঙ্গে প্রশাসনিক বৈঠক কোক ওভেন থানার ! নবান্নের নির্দেশে পুলিশে পদোন্নতি ও বড়সড় বদলি!! দুর্গাপূজা উপলক্ষে কাঁকসায় প্রশাসনিক সমন্বয় সভা!!! কলকাতা হাইকোর্টে ঘুষ মামলায় ছ'মাসের জন্য রক্ষাকবচ পেলেন সাংসদ কীর্তি আজাদ!! কুলটিতে দুর্গাপুজো সমন্বয় বৈঠক ও সাইবার সচেতনতায় পুলিশের নির্দেশ! উৎসবী মরশুমে বীরভূম জেলা পুলিশে ঘটানো হল বড়সড় রদবদল!! অটো-টোটোর দৌরাত্ম্য ! প্রশাসনের দ্বারস্থ মিনিবাস মালিকরা!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

ফের হোটেল রেস্তোঁরায় অভিযান! উদ্ধার পচা খাবার!

ফের হোটেল রেস্তোঁরায় অভিযান! উদ্ধার পচা খাবার!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

বিভিন্ন হোটেল,রেস্তোঁরায় পরিবেশিত খাদ্যের গুণমান নিয়ে এবার আরও কড়া পদক্ষেপ গ্রহণ করল রাজ্য খাদ্য সুরক্ষা দপ্তর।শনিবার দুর্গাপুরের ভিড়িঙ্গী মোড় এলাকা থেকে বেনাচিতি পর্যন্ত একাধিক দোকান ও খাদ্যদ্রব্য বিক্রির প্রতিষ্ঠানে অভিযান চালালেন দুর্গাপুর নগর নিগমের খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। অভিযানে বেশ কয়েকটি দোকান থেকে রান্না করা নিম্নমানের খাবার এবং ফ্রিজের ভিতর মজুত রাখা বাসি খাবারের সন্ধান পাওয়া যায়। তারপরই নড়েচড়ে বসেন আধিকারিকরা।অভিযানের সময় দোকানগুলিতে খাবারের গুণমান, সংরক্ষণের পদ্ধতি এবং স্বাস্থ্যবিধি খতিয়ে দেখা হয়।দুর্গাপুর নগর নিগমের স্যানিটারি ইন্সপেক্টর মৃত্যুঞ্জয় মাহাতো বলেন, খাদ্য সামগ্রীর গুণগত মান নিয়ে অত্যন্ত কড়া মনোভাব পোষণ করেছে রাজ্য সরকার। শহরের বেশ কয়েকটি হোটেল ও রেস্তোঁরায় অভিযান চালিয়ে ইতিমধ্যেই নানান অসঙ্গতি ধরা পড়েছে। অভিযানে ফ্রিজের ভিতরে দীর্ঘদিন ধরে রাখা বাসি খাবার উদ্ধার করা হয়েছে। সেই খাবারগুলি আর বিক্রি না করার নির্দেশ দেওয়ার পাশাপাশি সেগুলি দোকানেই ফেলে দেওয়া হয়। একইসঙ্গে দোকান মালিক ও কর্মীদের খাবার সংরক্ষণ এবং বিক্রির ক্ষেত্রেও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে বলে জানান মৃত্যুঞ্জয় বাবু। পাশাপাশি খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা স্পষ্ট জানিয়েছেন, সাধারণ মানুষের স্বাস্থ্যের সঙ্গে কোনওরকম আপস করা হবে না। বাসি,পচা কিংবা নিম্নমানের খাবার যাতে কোনওভাবেই ক্রেতাদের কাছে পৌঁছতে না পারে, সেদিকে নজরদারি আরও বাড়ানো হবে। আগামী দিনেও এই ধরণের অভিযান চালানো হবে। কেউ যদি বাসি বা পচা খাবার সংরক্ষণ করে তা বিক্রি করার চেষ্টা করেন, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। অভিযানের ফলে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় বেশ কিছু ব্যবসায়ীর মধ্যে। তবে সাধারণ মানুষের স্বাস্থ্যের স্বার্থে এই ধরণের অভিযানকে স্বাগত জানিয়েছেন উপভোক্তাদের অনেকেই। তাঁদের দাবি, দোকানে খাবারের মান ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নিয়মিত এমন অভিযান হলে কোন হোটেল বা রেস্তোঁরা কর্তৃপক্ষই আর নিম্নমানের খাবার বিক্রি করার সাহস পাবেন না।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ #ভারত #স্বাস্থ্য ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর