দুর্গাপুরে সাইবার প্রতারকদের বিরুদ্ধে পুলিশের বড়সড় অভিযান!
কমব্যাট ফোর্সকে সঙ্গে নিয়ে কাদারোড এলাকায় ম্যারাথন তল্লাশি অভিযান চালাল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল বাহিনী।
অভিযানে একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে পেনড্রাইভ, এটিএম কার্ড, পাসবুক, হার্ডডিস্ক-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
তদন্তের স্বার্থে উদ্ধার হওয়া সামগ্রীগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
অভিযান শেষে মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।
তবে বাজেয়াপ্ত ইলেকট্রনিক ডিভাইসগুলিতে ঠিক কী ধরনের তথ্য রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার সঙ্গে আরও কোনও ব্যক্তি কিংবা বড় কোনও সাইবার চক্রের যোগসূত্র রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি বাজেয়াপ্ত মোবাইল, হার্ডডিস্ক এবং অন্যান্য সামগ্রীও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের তদন্তের মূল লক্ষ্য এখন শুধু সরাসরি জড়িতদের শনাক্ত করা নয়। এই চক্রের নেপথ্যে থাকা মূলচক্রী বা ‘বড় মাথা’র সন্ধানেও তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে সূত্রের দাবি।
জিজ্ঞাসাবাদ এবং ডিজিটাল তথ্য বিশ্লেষণের পর তদন্তে আর কী কী তথ্য সামনে আসে, এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত—সেই দিকেই এখন নজর পুলিশের।
দুর্গাপুরের কাদারোডে এই সাইবার-বিরোধী অভিযানের পর তদন্ত কোন দিকে গড়ায়, সেটাই এখন দেখার।
অপরদিকে সাইবার প্রতারণার ঘটনায় অমরাবতীর ভ্যাম্পে কলোনি থেকে বিধানদাস কে গ্রেফতার করা হয়েছে। এর সাথে সাথে আরো পাঁচ থেকে ছয় অভিযুক্তকে আটক করে এনটিএস থানার পুলিশ আধিকারিকরা বলে জানান DCP রাসপ্রীত সিং।
দুর্গাপুরে সাইবার চক্রের বিরুদ্ধে ADPC-র ম্যারাথন অভিযান! গ্রেফতার ১!
দুর্গাপুরে সাইবার চক্রের বিরুদ্ধে ADPC-র ম্যারাথন অভিযান! গ্রেফতার ১!
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
দুর্গাপুরে সাইবার চক্রের বিরুদ্ধে ADPC-র ম্যারাথন অভিযান! গ্রেফতার ১! — ছবি: নিউজ১।
সম্পর্কিত ট্যাগ:
##দৈনিক খবর