বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
Dial 112 নতুন গাড়ি পেল NTS থানা!! দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় !! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 বিশ্ব ফার্মাসিস্ট দিবস ও জাতীয় ফার্মেসি সপ্তাহ উদযাপন !! উৎসবী মরশুমে সীমান্তে কঠোর নজরদারি পুলিশের! হাতে সংবিধান, মুখে প্রতিবাদের স্লোগান! সিটি সেন্টারে কংগ্রেসের মিছিল ! বেনাচিতির চুরি-কাণ্ডে পুলিশের বড় সাফল্য! কলকাতা থেকে গ্রেফতার ২ ! পুরনো জলাশয়ে হঠাৎ মাছের মৃত্যু! বিষ বা রাসায়নিক মেশানোর অভিযোগ ! 'সেবা সেতু অভিযান', ভিড় উপচে পড়ল উৎসুক মানুষের ! পঞ্চায়েতের প্রথম গ্রামসভা,পানীয় জল ও নিকাশি সমস্যা সমাধানে আশ্বাস! Dial 112 নতুন গাড়ি পেল NTS থানা!! দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় !! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 বিশ্ব ফার্মাসিস্ট দিবস ও জাতীয় ফার্মেসি সপ্তাহ উদযাপন !! উৎসবী মরশুমে সীমান্তে কঠোর নজরদারি পুলিশের! হাতে সংবিধান, মুখে প্রতিবাদের স্লোগান! সিটি সেন্টারে কংগ্রেসের মিছিল ! বেনাচিতির চুরি-কাণ্ডে পুলিশের বড় সাফল্য! কলকাতা থেকে গ্রেফতার ২ ! পুরনো জলাশয়ে হঠাৎ মাছের মৃত্যু! বিষ বা রাসায়নিক মেশানোর অভিযোগ ! 'সেবা সেতু অভিযান', ভিড় উপচে পড়ল উৎসুক মানুষের ! পঞ্চায়েতের প্রথম গ্রামসভা,পানীয় জল ও নিকাশি সমস্যা সমাধানে আশ্বাস!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

দুর্গাপূজায় সরকারি বিধিমানার বার্তা প্রশাসনের!

দুর্গাপূজায় সরকারি বিধিমানার বার্তা প্রশাসনের!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

আসন্ন দুর্গাপুজোকে কেন্দ্র করে পুজো কমিটিগুলিকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। বৃহস্পতিবার আসানসোলের রবীন্দ্র ভবনের প্রেক্ষাগৃহে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পুজো যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরাপদভাবে সম্পন্ন হয়, তা নিয়ে একাধিক বিষয় আলোচনা করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, বিধায়ক অরিজিৎ রায়, বিধায়ক বিজন মুখার্জি, পুলিশ কমিশনার ডক্টর প্রণব কুমার, জেলাশাসক এস. পন্নাবালাম, পৌর কমিশনার দিলীপ মিশ্র, দমকল বিভাগের আধিকারিক-সহ পুলিশ ও প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

পুজো কমিটিগুলির উদ্দেশ্যে প্রশাসনের পক্ষ থেকে সরকারি সমস্ত নিয়ম ও নির্দেশিকা মেনে পুজোর আয়োজন করার বার্তা দেওয়া হয়। মণ্ডপে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখার পাশাপাশি দর্শনার্থীদের সুবিধার জন্য ডাস্টবিন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পুজোর সময় ডিজে বাজানো যাবে না বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। পাশাপাশি এবার আসানসোলে কার্নিভালের আয়োজন করা হবে না বলেও জানানো হয়েছে।

মণ্ডপের সামনে যাতে কোনও ধরনের যানজট তৈরি না হয়, সেদিকেও পুজো কমিটিগুলিকে বিশেষ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুজোর দিনগুলিতে নিরাপত্তা, যান চলাচল এবং দর্শনার্থীদের সুবিধার বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার বার্তাও দেওয়া হয়।

পুজোকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য প্রশাসনের এই নির্দেশগুলিকে গুরুত্ব দেওয়ার আবেদন জানানো হয়েছে পুজো কমিটিগুলিকে।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর