গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে ভেঙে পড়েছে মাটির বাড়ি। চরম বিপাকে পড়ে বাধ্য হয়ে ভিটেমাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বাসিন্দারা। এ বার দ্রুত সরকারি বাড়ি পাওয়ার দাবিতে কাঁকসার বিডিও (BDO) অফিসে লিখিত আবেদন জানালেন কাঁকসার রঘুনাথপুরের চার বাসিন্দা।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলির
মধ্যে,বিদ্যাপতি বাগদি, (পিতা হাবল বাগদি)।বুধন বাগদি,( পিতা শিবু বাগদি)।সন্ন্যাসী বাগদি, (পিতা খান্দা বাগদি)।পার্বতী মাহালী, (স্বামী সোমলাল মাহালি)।কাঁকসা বিডিও সৌরভ গুপ্তার সঙ্গে দেখা করে তাঁদের দুর্দশার কথা জানান। যাঁদের ঘর ভেঙে গিয়েছে, সরকারি আবাস যোজনার আগামী তালিকায় যাতে তাঁদের নাম অগ্রাধিকার পায়, সেই দাবিই তাঁরা বিডিওর কাছে পেশ করেছেন।
বাসিন্দারা জানান, আবেদনপত্র গ্রহণ করার পর বিডিও সৌরভ গুপ্তা তাঁদের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। বনকাটি পঞ্চায়েতে জানানো হলে তাদের মারফত আবেদন আসার পরই দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।স্থানীয় বিজেপি নেতা পরিতোষ বিশ্বাস বলেন, "৩৫ বছর বামেরা বাংলায় রাজত্ব করেছে, আর তৃণমূল ১৫ বছর ধরে শাসন করেছে। তার পরেও কেন গ্রামগঞ্জে এখনো মাটির বাড়িতে মানুষ বাস করছেন? কেন্দ্র সরকার ঘর তৈরির জন্য পর্যাপ্ত টাকা পাঠালেও তা তছনছ করা হয়েছে গত সরকারে। আর তার মাশুল গুণতে হচ্ছে এখন সাধারণ মানুষকে।
তবে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে সরকার রয়েছে। যাদের বাড়ি ভেঙে বিপত্তি ঘটেছে, তাদের সমস্যা সমাধান ও দ্রুত সাহায্যের জন্য উপযুক্ত হাত বাড়িয়ে দেওয়া হবে বলে আস্বাস দিয়েছেন তিনি।"
টানা বৃষ্টিতে ভেঙে পড়েছে মাটির বাড়ি! দুশ্চিন্তাই পরিবার !!
টানা বৃষ্টিতে ভেঙে পড়েছে মাটির বাড়ি! দুশ্চিন্তাই পরিবার !!
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
টানা বৃষ্টিতে ভেঙে পড়েছে মাটির বাড়ি! দুশ্চিন্তাই পরিবার !! — ছবি: নিউজ১।