দীর্ঘ সংস্কারের অভাবে ভেঙে পড়েছে বিদ্যালয়ের মিড ডে মিলের রান্নাঘরটি। তাই বিকল্প ব্যবস্থা হিসেবে গত তিন চার বছর ধরে স্কুলের অফিস রুমটিকেই রান্নাঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে পশ্চিম বর্ধমানের অন্ডাল ব্লকের তামলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। এই বিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে দেখা যায়, রান্নাঘরের চার দেওয়ালের মধ্যেই দেখা দিয়েছে বড় বড় ফাটল। সামান্য বৃষ্টিতেই সেই ফাটল গুলি দিয়ে চুঁইয়ে আসছে জল। এছাড়াও সিলিং-এর অবস্থাও অত্যন্ত সঙ্গিন। তাই বিকল্প হিসেবে স্কুল কর্তৃপক্ষ অফিস ঘরটিতেই মিড ডে মিল রান্না ব্যবস্থা করেছেন। মিড ডে মিলের সহায়িকা বেবি পাল বলেন, এই প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৫৮ থেকে ৬০ জন খুদে পড়ুয়া রয়েছে। রান্নাঘরটির দেওয়াল যদি কোন কারণে ভেঙে পড়ে, সেক্ষেত্রে ওই খুদে পড়ুয়ারাদের জীবন সংশয় হতে পারে। জীবন সংশয় হতে পারে যাঁরা রান্নার কাজ করছেন তাঁদেরও। সে কারণেই বর্তমানে ওই রান্নাঘরটিকে তালা বন্ধ করে রেখে অফিস ঘরেই শিশুদের দুপুরের খাবার রান্না করা হয়। অবিলম্বে এই স্কুল ভবনটির পূর্ণাঙ্গ সংস্কারের দাবি তুলেছেন বেবি দেবী।পাশাপাশি তামলা গ্রামেরই বাসিন্দা বাপ্পা কুন্ডু বলেন, দু' তিন বছর আগে থেকেই এই রান্নাঘরটি বন্ধ রাখতে হয়েছে।তাঁদের প্রত্যেকেরই বাড়ির শিশুরা এই প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। সে কারণেই তাঁদের চরম দুশ্চিন্তায় থাকতে হয়।যে কোন সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কাও করেন তাঁরা।তাই অবিলম্বে পুরোনো এই ভবনটির পূর্ণাঙ্গ সংস্কার করে ব্যবহারের উপযোগী করে তোলারও দাবি তুলেছেন বাপ্পা বাবু। স্কুলের রান্নাঘরের এই জরাজীর্ণ দশার বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা বনানী গাঁতাইত বলেন, বিগত তিন চার বছর ধরে এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাঁদের।অন্ডাল ব্লক ও জেলা শিক্ষা দপ্তরে বিষয়টি জানানোও হয়েছে। কিন্তু এখনো মিড ডে মিলের ওই প্রকল্পের তরফে রান্নাঘরটি মেরামতি বা সংস্কারের জন্য কোন বাড়তি অর্থ মঞ্জুর করা হয়নি। সে কারণেই তাঁরা বিকল্প ব্যবস্থা হিসেবে স্কুলের অফিস ঘরটিতে রান্নার কাজ করতে বাধ্য হচ্ছেন। এর ফলে রান্নার কাজেরও যেমন অসুবিধা হচ্ছে, একইসঙ্গে স্কুলের যে অফিস সংক্রান্ত কাজগুলি থাকে, সেই কাজও দারুন ভাবে বিঘ্নিত হয়। কিন্তু শিশুদের মুখের আহার যেহেতু কোনও ভাবেই বন্ধ করা যাবে না, তাই বিকল্প হিসেবে তাঁরা এই ব্যবস্থাটিকেই বর্তমানে কার্যকর করেছেন। বনানী দেবী বলেন, রান্নাঘরটি পূর্ণাঙ্গ সংস্কারের জন্য অর্থ মঞ্জুরের জন্য তাঁরা জেলা শিক্ষা দপ্তরের দিকেই এখন তাকিয়ে আছেন।
জীর্ণ রান্নাঘর! তামলার স্কুলে মিড ডে মিল রান্না হচ্ছে স্কুলের অফিস ঘরেই!!
জীর্ণ রান্নাঘর! তামলার স্কুলে মিড ডে মিল রান্না হচ্ছে স্কুলের অফিস ঘরেই!!
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
জীর্ণ রান্নাঘর! তামলার স্কুলে মিড ডে মিল রান্না হচ্ছে স্কুলের অফিস ঘরেই!! — ছবি: নিউজ১।