সাইবার ক্রাইমের সন্দেহে কাদারোড থেকে পাঁচজন গ্রেফতার, উদ্ধার পেনড্রাইভ-এটিএম কার্ড-হার্ডডিস্ক
দুর্গাপুর:- সাইবার ক্রাইমের সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুর্গাপুরের কাদারোড এলাকা থেকে পাঁচজনকে আটক করে দুর্গাপুর থানার পুলিশ। মঙ্গলবার অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আটক ব্যক্তিদের তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী উদ্ধার করে পুলিশ। এর মধ্যে রয়েছে পেনড্রাইভ, এটিএম কার্ড, পাসবুক, হার্ডডিস্ক-সহ একাধিক ইলেকট্রনিক্স ডিভাইস। উদ্ধার হওয়া সামগ্রীগুলির সঙ্গে সাইবার প্রতারণার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। আটকদের থানায় নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পর পাঁচজনকেই গ্রেফতার করে পুলিশ। বুধবার ধৃত পাঁচজনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া ইলেকট্রনিক্স ডিভাইসগুলি পরীক্ষা করে সাইবার প্রতারণা সংক্রান্ত আরও কোনও তথ্য পাওয়া যায় কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
সাইবার ক্রাইমের সন্দেহে কাদারোড থেকে গ্রেফতার ৫ জন দুর্গাপুর
সাইবার ক্রাইমের সন্দেহে কাদারোড থেকে গ্রেফতার ৫ জন দুর্গাপুর
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
সাইবার ক্রাইমের সন্দেহে কাদারোড থেকে গ্রেফতার ৫ জন দুর্গাপুর — ছবি: নিউজ১।