আচমকা ভিজিটে বিধাননগর পৌরনিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে রাস্তা ও ফুটপাতের পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি।
পরিদর্শনে মন্ত্রীর নজরে আসে, একাধিক জায়গায় ফুটপাত দখল করে কোথাও দোকান, আবার কোথাও গাড়ি পার্কিং করা হয়েছে। ফলে সমস্যায় পড়ছেন সাধারণ পথচারীরা।
এরপরই দখলমুক্ত করার বিষয়ে কড়া নির্দেশ দেন মন্ত্রী। নির্দিষ্ট সময়ের মধ্যে ফুটপাত খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, নির্ধারিত সময়ের মধ্যে দখল না সরালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা করা হবে। ফলে মন্ত্রীর আচমকা পরিদর্শন ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।