মহিলা ঢাকিদের তালে তালে মহিলাদের নাচ, উচ্ছ্বাস আর আবেগে মেতে উঠল দুর্গাপুরের বামুনারা বিবেকানন্দ পার্ক। ঢাকের বাদ্যির সঙ্গে মহিলাদের নাচে যেন আগাম শুরু হয়ে গেল দুর্গোৎসব।পুজোর ২৫ বছর পূর্তি উপলক্ষে নিজেদের আবেগ আর ধরে রাখতে পারলেন না মহিলারা। মহালয়ার অপেক্ষা না করেই একদিন আগে মাকে বরণ করে মণ্ডপে নিয়ে এলেন তাঁরা। ঢাকের তালে তালে নাচ আর আনন্দের মুহূর্তে উৎসবের রঙে রঙিন হয়ে উঠল গোটা মণ্ডপ চত্বর। দুর্গাপুরের বামুনাড়া বিবেকানন্দ পার্কের এবারের দুর্গাপুজোর থিম ‘নীরব যোদ্ধা’। উদ্যোক্তাদের কথায়, পুজোর ২৫ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতেই এই বিশেষ আয়োজন। আর সেই উপলক্ষেই মাকে ঘিরে আবেগ, ভক্তি আর উচ্ছ্বাসে সামিল হলেন মহিলারা।
দুর্গাপুরের বামুনাড়া বিবেকানন্দ পার্কের এবারের দুর্গাপুজোর থিম নীরব যোদ্ধ!
দুর্গাপুরের বামুনাড়া বিবেকানন্দ পার্কের এবারের দুর্গাপুজোর থিম নীরব যোদ্ধ!
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
দুর্গাপুরের বামুনাড়া বিবেকানন্দ পার্কের এবারের দুর্গাপুজোর থিম নীরব যোদ্ধ! — ছবি: নিউজ১।