রান্না করা খাদ্য সামগ্রীর গুণগত মান খতিয়ে দেখতে বেশ কয়েকটি হোটেল ও রেস্তোরাঁয় অতর্কিত অভিযান চালালো খাদ্য সুরক্ষা দপ্তর। বৃহস্পতিবার দুপুরে আচমকায় ইস্পাত নগরীর চন্ডীদাস খোলা মার্কেট, প্রান্তিকা ও বেনাচিতি এলাকার বেশ কয়েকটি হোটেল ও রেস্তোরাঁয় এই অভিযান চালানো হয়। খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক শুভম ঘোষ বলেন, যে হোটেল ও রেস্তোঁরাগুলিতে এদিন তাঁরা অভিযান চালিয়েছেন,সেগুলিতে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে। হোটেলের ফ্রিজ গুলিতে দীর্ঘদিনের বাসি কাঁচা মাছ ও মাংস মজুদ করে রাখা ছিল। এছাড়াও রান্না করা তরকারি, ডাল ইত্যাদিও ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয়েছে। ওই প্রতিটি খাবারই খাদ্য সুরক্ষা সূচক অনুযায়ী অত্যন্ত নিম্নমানের এবং সেগুলি খাওয়া হলে সংশ্লিষ্ট ব্যক্তির নানান ধরণের ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে কারণেই তাঁরা ওই ফ্রিজ থেকে বাসি মাছ মাংস সহ অন্যান্য খাবারগুলি তুলে নিয়ে যান। দুর্গাপুর নগর নিগমের খাদ্য নিয়ামক দপ্তর ও রাজ্য খাদ্য সুরক্ষা দপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ প্রায় নষ্ট হয়ে যাওয়া খাদ্য সামগ্রী এদিন বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হয়। শুভম বাবু জানান, খাদ্যসামগ্রীর গুণমান ও স্বাস্থ্যবিধির মান সুনিশ্চিত করতেই দুর্গাপুরের বিভিন্ন জায়গায় এদিন ফের অভিযান চালানো হয়েছে খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে। বৃহস্পতিবার দুপুর থেকেই চন্ডিদাস, প্রান্তিকা, পাঁচমাথা মোড় বেনাচিতি সহ শহরের একাধিক এলাকায় হোটেল,রেস্তোরাঁ ও খাবারের দোকান গুলিতে এই তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানে খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার পুলিশ এবং দুর্গাপুর নগর নিগমের আধিকারিকরা। বিভিন্ন খাবারের দোকানে অভিযান চালিয়ে খাদ্যসামগ্রীর গুণমান, সংরক্ষণ পদ্ধতি এবং প্রয়োজনীয় লাইসেন্স রয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়। অভিযানের সময় একাধিক দোকানে খাদ্যসুরক্ষা সংক্রান্ত নিয়ম না মানার অভিযোগ সামনে আসে।একই সঙ্গে বেশ কয়েকটি দোকানে ফুড লাইসেন্স না থাকায় কর্তৃপক্ষকে আর্থিক জরিমানাও করা হয়। পাশাপাশি বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁ থেকে পচা খাদ্যসামগ্রী এবং অনুমোদনহীন ফুড কালার বাজেয়াপ্ত করেন আধিকারিকরা। এই ধরণের অভিযান ধারাবাহিক ভাবেই চালানো হবে বলে হুঁশিয়ারি দেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।
হোটেলে অতর্কিত অভিযান! বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত খাদ্য সুরক্ষা দপ্তরের!!
হোটেলে অতর্কিত অভিযান! বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত খাদ্য সুরক্ষা দপ্তরের!!
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
হোটেলে অতর্কিত অভিযান! বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত খাদ্য সুরক্ষা দপ্তরের!! — ছবি: নিউজ১।