বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ২৬°C (মাঝারি বৃষ্টি)
জরুরি খবর
কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর ভবানী ভবনে তৃণমূল সাংসদ কীর্তি আজাদ!! আজকের রুপোর দাম: কলকাতায় সর্বশেষ রুপোর রেট (২৩ সেপ্টেম্বর ২০২৬) আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৩ সেপ্টেম্বর ২০২৬) দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার সব থেকে বেশি দুর্যোগের আশঙ্কা!! জমি নিয়েও মিলছে না পরিকাঠামো! অণ্ডাল বিমাননগরীতে ব্যবসায়ীদের ক্ষোভ! দুর্গাপুর মহকুমা হাসপাতালে আচমকা স্বাস্থ্য সচিব! খতিয়ে দেখলেন চিকিৎসা পরিষেবা ! বৃহন্নলাদের উপর আক্রমণের ঘটনায় গ্রেফতার-৪ ! ধৃতদের আদালতে পেশ! দুর্গাপুর ব্যারেজে ভারী পণ্যবাহী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করল ADPC ! দুর্গাপুরে মহিলাদের নিরাপত্তায় চালু ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড !! কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর ভবানী ভবনে তৃণমূল সাংসদ কীর্তি আজাদ!! আজকের রুপোর দাম: কলকাতায় সর্বশেষ রুপোর রেট (২৩ সেপ্টেম্বর ২০২৬) আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৩ সেপ্টেম্বর ২০২৬) দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার সব থেকে বেশি দুর্যোগের আশঙ্কা!! জমি নিয়েও মিলছে না পরিকাঠামো! অণ্ডাল বিমাননগরীতে ব্যবসায়ীদের ক্ষোভ! দুর্গাপুর মহকুমা হাসপাতালে আচমকা স্বাস্থ্য সচিব! খতিয়ে দেখলেন চিকিৎসা পরিষেবা ! বৃহন্নলাদের উপর আক্রমণের ঘটনায় গ্রেফতার-৪ ! ধৃতদের আদালতে পেশ! দুর্গাপুর ব্যারেজে ভারী পণ্যবাহী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করল ADPC ! দুর্গাপুরে মহিলাদের নিরাপত্তায় চালু ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড !!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

জাল লটারি টিকিট বিক্রি! পুলিশের জালে দুই অভিযুক্ত! চাঞ্চল্য এলাকায় !

জাল লটারি টিকিট বিক্রি! পুলিশের জালে দুই অভিযুক্ত! চাঞ্চল্য এলাকায় !

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

ভুয়ো বা জাল লটারির টিকিট বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করল পুরুলিয়া সদর থানার পুলিশ। মঙ্গলবার পুরুলিয়া সদর থানার অন্তর্গত হুটমুড়া গ্রামের ওই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হুটমুড়া গ্রামের দুটি লটারির টিকিটের দোকানে মঙ্গলবার আচমকায় হানা দেয় পুলিশ। পুরুলিয়া সদর থানার ডিএসপি অ্যান্ড টি এবং ওই থানারই সার্কেল ইন্সপেক্টর এর নেতৃত্বে অভিযান চালানো হয়।অভিযানে দু'টি লটারির টিকিটের দোকান থেকে বিপুল সংখ্যক জাল লটারির টিকিট উদ্ধার করা হয়। এই ঘটনায় এপর্যন্ত দু'জনকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে নবীন গড়াই নামে এক ব্যক্তির দাবি, তিনি এই দোকানের মালিক নন। তাঁর শ্বশুর মশাই এই দোকানের মালিক। এদিনই তিনি প্রথম এই দোকানে এসে বসেছিলেন। তবে লটারির টিকিটগুলি সম্ভবত জাল বলে স্বীকার করেন।  নবীন বাবুর দাবি, তিনি ঝাড়খণ্ডের মুগমা এলাকার বাসিন্দা। শ্বশুরবাড়ি এসে এই জাল লটারির টিকিটের জালে জড়িয়ে গিয়েছেন। জাল টিকিট ছাড়াও মোট ২০৭০ টাকা তাঁর দোকান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানান নবীন বাবু। অন্যদিকে আটক হওয়া অপর ব্যক্তি মেঘনাদ চৌধুরীর দাবি তিনি কোনোভাবেই এই ঘটনার  সঙ্গে যুক্ত নন। তিনি গাড়ি চালান। তাঁর বাড়িও এখানে নয়। তা সত্বেও পুলিশ মিথ্যা সন্দেহ করে তাঁকে আটক করেছে। লটারির টিকিটগুলি সত্যিই জাল কিনা তা পরীক্ষা করার জন্য নিয়ে গিয়েছে পুলিশ। এই জাল লটারির টিকিট চক্রে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হবে বলে পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর