সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (মাঝারি বৃষ্টি)
জরুরি খবর
কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর দুর্গাপুরে মহিলাদের নিরাপত্তায় চালু ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড !! আজকের রুপোর দাম: কলকাতায় সর্বশেষ রুপোর রেট (১৯ সেপ্টেম্বর ২০২৬) আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২০ সেপ্টেম্বর ২০২৬) নন্দীগ্রামের পর রেজিনগরও! মনোনয়ন তুলে নিচ্ছেন মমতা তৃণমূলের প্রার্থী, উপনির্বাচন ঘিরে নাটক আজও অব্যাহত ভাদু গানের সুরের মূর্ছনায় মাতল অন্ডালের খনি এলাকা! কালের গর্ভে 'তৃণমূলের প্রতীক'!! 'ফুটবল খেলোয়ার'প্রতীকে মমতার প্রার্থী ! 'খাম' চিহ্নে প্রতিপক্ষ! রাজ্য পুলিশের নতুন ট্রাফিক কন্ট্রোল রুম এর উদ্বোধন মুখ্যমন্ত্রীর! প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন প্রতীক হারালো জোড়া ফুল || কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর দুর্গাপুরে মহিলাদের নিরাপত্তায় চালু ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড !! আজকের রুপোর দাম: কলকাতায় সর্বশেষ রুপোর রেট (১৯ সেপ্টেম্বর ২০২৬) আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২০ সেপ্টেম্বর ২০২৬) নন্দীগ্রামের পর রেজিনগরও! মনোনয়ন তুলে নিচ্ছেন মমতা তৃণমূলের প্রার্থী, উপনির্বাচন ঘিরে নাটক আজও অব্যাহত ভাদু গানের সুরের মূর্ছনায় মাতল অন্ডালের খনি এলাকা! কালের গর্ভে 'তৃণমূলের প্রতীক'!! 'ফুটবল খেলোয়ার'প্রতীকে মমতার প্রার্থী ! 'খাম' চিহ্নে প্রতিপক্ষ! রাজ্য পুলিশের নতুন ট্রাফিক কন্ট্রোল রুম এর উদ্বোধন মুখ্যমন্ত্রীর! প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন প্রতীক হারালো জোড়া ফুল ||
প্রচ্ছদ রাজনীতি বিস্তারিত সংবাদ

‘বল হরি, হরি বোল’—দুর্গাপুরে তৃণমূলের প্রতীকী শ্রাদ্ধ BJP-র !!

‘বল হরি, হরি বোল’—দুর্গাপুরে তৃণমূলের প্রতীকী শ্রাদ্ধ BJP-র !!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

‘বল হরি, হরি বোল’—শ্রাদ্ধের আয়োজন, পুরোহিত থেকে শুরু করে ধান, ডিম, কলা, বালি, কয়লা—সবই হাজির।
তারপর আগুন জ্বালিয়ে প্রতীকী শেষকৃত্য।
আর এই অভিনব রাজনৈতিক কর্মসূচিকে ঘিরেই শনিবার সরগরম হয়ে উঠল দুর্গাপুরের সিটি সেন্টার।
সম্প্রতি তৃণমূল কংগ্রেসের প্রতীক ‘ফ্রিজ’ হওয়ার ঘটনাকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করে বিজেপি।
সিটি সেন্টারে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভবনের সামনে বিজেপি নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা তৃণমূলের প্রতীকী শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশ নেন।
পুরোহিতের উপস্থিতিতে চলে বিভিন্ন আচার-অনুষ্ঠান।
এরপর আগুন জ্বালিয়ে প্রতীকীভাবে তৃণমূলের শেষকৃত্য সম্পন্ন করা হয়।
শেষকৃত্যের পর আয়োজন করা হয় শ্রাদ্ধ শান্তির।
সেখানে রাখা হয় ধান, ডিম, কলা, বালি এবং কয়লা।
বিজেপির দাবি, তৃণমূলের দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন অভিযোগকে প্রতীকীভাবে তুলে ধরতেই এই সামগ্রীগুলি রাখা হয়েছে।
কর্মসূচি চলাকালীন ‘বল হরি, হরি বোল’ স্লোগান তুলে তৃণমূলকে প্রতীকীভাবে বিদায় জানান বিজেপি কর্মী-সমর্থকরা।
এই কর্মসূচি প্রসঙ্গে জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল ও জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বক্তব্য রাখেন। তাঁর বক্তব্য অনুযায়ী, বিভিন্ন সামগ্রীকে প্রতীক হিসেবে ব্যবহার করে তৃণমূলকে ‘শেষ বিদায়’ দেওয়ার বার্তা দেওয়া হয়েছে।
তবে এটি সম্পূর্ণভাবেই বিজেপির রাজনৈতিক কর্মসূচি ও তাদের বক্তব্যকে কেন্দ্র করে আয়োজিত প্রতীকী অনুষ্ঠান।
ঘটনাকে ঘিরে দুর্গাপুরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে চর্চা।

সম্পর্কিত ট্যাগ: #রাজনীতি #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর