বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩২°C (মেঘাচ্ছন্ন)
জরুরি খবর
কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর সাতসকালে কলকাতার বিভিন্ন জায়গায় হানা ইডির! চিটফান্ড প্রতারণা মামলায় অন্তত ৬ ঠিকানায় তল্লাশি কেন্দ্রীয় সংস্থার UPI য়ে ২ হাজারের উপরে ব্যবসায়িক লেনদেনে বসল মাশুল! কাদের দিতে হবে? কবে থেকে গুনতে হবে বাড়তি অর্থ? দূর্গাপুজো কমিটি গুলির সঙ্গে প্রশাসনিক বৈঠক কোক ওভেন থানার ! নবান্নের নির্দেশে পুলিশে পদোন্নতি ও বড়সড় বদলি!! দুর্গাপূজা উপলক্ষে কাঁকসায় প্রশাসনিক সমন্বয় সভা!!! কলকাতা হাইকোর্টে ঘুষ মামলায় ছ'মাসের জন্য রক্ষাকবচ পেলেন সাংসদ কীর্তি আজাদ!! কুলটিতে দুর্গাপুজো সমন্বয় বৈঠক ও সাইবার সচেতনতায় পুলিশের নির্দেশ! উৎসবী মরশুমে বীরভূম জেলা পুলিশে ঘটানো হল বড়সড় রদবদল!! অটো-টোটোর দৌরাত্ম্য ! প্রশাসনের দ্বারস্থ মিনিবাস মালিকরা!! কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর সাতসকালে কলকাতার বিভিন্ন জায়গায় হানা ইডির! চিটফান্ড প্রতারণা মামলায় অন্তত ৬ ঠিকানায় তল্লাশি কেন্দ্রীয় সংস্থার UPI য়ে ২ হাজারের উপরে ব্যবসায়িক লেনদেনে বসল মাশুল! কাদের দিতে হবে? কবে থেকে গুনতে হবে বাড়তি অর্থ? দূর্গাপুজো কমিটি গুলির সঙ্গে প্রশাসনিক বৈঠক কোক ওভেন থানার ! নবান্নের নির্দেশে পুলিশে পদোন্নতি ও বড়সড় বদলি!! দুর্গাপূজা উপলক্ষে কাঁকসায় প্রশাসনিক সমন্বয় সভা!!! কলকাতা হাইকোর্টে ঘুষ মামলায় ছ'মাসের জন্য রক্ষাকবচ পেলেন সাংসদ কীর্তি আজাদ!! কুলটিতে দুর্গাপুজো সমন্বয় বৈঠক ও সাইবার সচেতনতায় পুলিশের নির্দেশ! উৎসবী মরশুমে বীরভূম জেলা পুলিশে ঘটানো হল বড়সড় রদবদল!! অটো-টোটোর দৌরাত্ম্য ! প্রশাসনের দ্বারস্থ মিনিবাস মালিকরা!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

ফ্রিজ খুলতেই বস্তা বস্তা বাসি খোয়া-পনির! অভিযান খাদ্য সুরক্ষা দপ্তরের!

ফ্রিজ খুলতেই বস্তা বস্তা বাসি খোয়া-পনির! অভিযান খাদ্য সুরক্ষা দপ্তরের!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

ফ্রিজ খুলতেই বেরিয়ে এল বস্তা বস্তা বাসি খোয়া আর পনির!
এক-দু'দিন নয়, দিনের পর দিন ফ্রিজে মজুত করে রাখা হয়েছিল এইসব খাদ্যসামগ্রী!

অভিযোগ পেয়ে দুর্গাপুরের মেন গেট এলাকার একটি মিষ্টির দোকানে অভিযান চালায় খাদ্য সুরক্ষা দপ্তর।
আর অভিযান চালাতেই সামনে আসে একের পর এক চাঞ্চল্যকর ছবি।

দোকানের ফ্রিজ খুলতেই আধিকারিকদের নজরে আসে আট বস্তা খোয়া এবং বিপুল পরিমাণ বাসি পনির।
অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই খাদ্যসামগ্রী ফ্রিজে মজুত করে রাখা হয়েছিল।

খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের দাবি, উদ্ধার হওয়া খোয়া ও পনিরের অবস্থা ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর।
দীর্ঘদিন ধরে সেগুলি সংরক্ষণ করা হয়েছিল বলেও অভিযোগ।

তবে এখানেই শেষ নয়।

অভিযানের সময় দোকান থেকে উদ্ধার হয় মেয়াদ উত্তীর্ণ রং, বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং ঢাকা কচুরি।
ফলে মিষ্টি তৈরির উপকরণ সংরক্ষণ এবং খাদ্যসামগ্রী রাখার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন।

খাদ্য সুরক্ষা দপ্তরের এক্সিকিউটিভ অফিসার ডাক্তার অনুরাধা বেদ জানান, উদ্ধার হওয়া খোয়ার অবস্থা অত্যন্ত অস্বাস্থ্যকর ছিল এবং দীর্ঘদিন ধরে তা ফ্রিজে রাখা হয়েছিল।

অভিযানের পর দোকানের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি ভবিষ্যতে এভাবে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী সংরক্ষণ করা হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে খাদ্য সুরক্ষা দপ্তর।

খাদ্য সুরক্ষা দপ্তরের বার্তা স্পষ্ট—
খাদ্যসামগ্রী নিয়ে কোনওরকম অনিয়ম বা স্বাস্থ্যবিধি লঙ্ঘন বরদাস্ত করা হবে না।

এখন প্রশ্ন, দীর্ঘদিন ধরে ফ্রিজে মজুত থাকা এইসব খাদ্যসামগ্রী যদি সাধারণ মানুষের খাবারে ব্যবহার করা হত, তাহলে তার প্রভাব কতটা গুরুতর হতে পারত?

সম্পর্কিত ট্যাগ: ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর